দেশ

ভোটের আগে তেলেঙ্গানায় উদ্ধার সোনা, বাজারমূল্য প্রায় ৫.৭৩কোটি টাকা

Gold recovered in Telangana ahead of polls

The Truth Of Bengal:  লোকসভা নির্বাচনের আগে তেলেঙ্গানার নালগোন্ডায় উদ্ধার হল বিপুল পরিমাণ সোনা।যার বাজার মূল্য প্রায় ৫.৭৩কোটি টাকা।সুধাকরের স্টেশন হাউস অফিসার জানিয়েছেন,মিরইয়ালগুডা ১ নম্বর টাউন থানা এলাকা থেকে এই প্রচুর পরিমাণ সোনা মিলেছে তল্লাশির সময়।

মিরইয়ালগুডা থেকে খাম্মামে যাওয়ার পথে গাড়ি থেকে মেলে মূল্যবান জিনিস। নির্বাচনী আচরণ বিধি লাগু হওয়ার পর রাজ্যে রাজ্যে বেড়েছে নজরদারি। অস্ত্র থেকে অর্থের লেনদেন কোন পথে হচ্ছে তা কমিশনের নির্দেশে প্রশাসন নজর রাখছে। স্বচ্ছ, নিরপেক্ষও অবাধ নির্বাচনের স্বার্থে চলছে দক্ষিণ ভারতের এই রাজ্যেও তল্লাশি। কারা এই চোরাপথে লেনদেনে জড়িত রয়েছে তা জানার জন্য তত্পর নজরদার বাহিনী।

আগামীদিনে দেশের অন্য রাজ্যের মতোই তেলেঙ্গানাতেও বেআইনি অর্থের ব্যবহার রুখতে কমিশন কড়া পদক্ষেপ করতে চায়।

Related Articles