দেশ

Telengana: তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১০ শ্রমিক

বিস্ফোরণের অভিঘাতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানাজুড়ে।

Truth of Bengal: সোমবার সকালে তেলেঙ্গানার একটি রাসায়নিক কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণে হয়। বিস্ফোরণের অভিঘাতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানাজুড়ে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন শ্রমিক। গুরুতর জখম অবস্থায় অন্তত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে (Telengana)।

আরও পড়ুনঃ Sandeshkhali: ফের খবরে সন্দেশখালি! নাবালিকাকে ধর্ষণে এবার অভিযুক্ত কে? শুনে শিউরে উঠবেন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে কারখানার শেড সম্পূর্ণভাবে উড়ে যায়। বিস্ফোরণের অভিঘাতে কয়েকজন শ্রমিক প্রায় ১০০ মিটার দূর পর্যন্ত ছিটকে পড়েন। বিস্ফোরণের ধাক্কায় কারখানার পাশে থাকা একটি বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়ে, আরেকটি বাড়িতে বড়সড় ফাটল দেখা দিয়েছে। দমকল দফতরের তরফে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে ১১টি ইঞ্জিন। দমকলকর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নেভানোর (Telengana)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জেলার জেলাশাসক ও পুলিশ সুপার। তাঁদের তত্ত্বাবধানে উদ্ধার ও ত্রাণকাজ চলছে। পাশাপাশি, আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই বিস্ফোরণ সংক্রান্ত ভয়াবহ বিবরণ উঠে এসেছে। কারখানার ধ্বংসাবশেষে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে উদ্ধারকারী দল। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে স্থানীয় প্রশাসন (Telengana)।

Related Articles