রাজ্যের খবর

প্রার্থী ঘোষণার পরদিন থেকে প্রচারে ঝড় তৃণমূলের, জোরকদমে প্রচার তৃণমূলপ্রার্থীদের

Trinamool candidates have come down to campaign

The Truth of Bengal: ব্রিগেডে জনগর্জনের মাঝে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থীদের নাম ঘোষণা করেছে রাজ্যের শাসক দল। সেই প্রার্থীদের সঙ্গে দলীয় কর্মী সমর্থকদের পরিচয় করিয়ে দেন তৃণমূল সুপ্রিমো। প্রার্থী ঘোষণার পরদিন থেকে প্রচারে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থীরা। নিজের নিজের এলাকায় প্রচার শুরু করে দিয়েছেন সবাই। বর্ণময় প্রচারে শুরুতেই নজর কেড়ে নিয়েছে তৃণমূল।

যাদবপুর লোকসভা কেন্দ্রে এবার প্রার্থী বদল করেছে তৃণমূল। দলের যুবনেত্রী সায়নী ঘোষকে প্রার্থী করা হয়েছে। প্রথম থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী। বারুইপুর পদ্মপুকুর মোড়ে নিজের হাতে দেওয়াল লিখে প্রচার শুরু করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। পরে এলাকায় একটি পদযাত্রা করেন। জনসংযোগ সারেন এলাকার মানুষের সঙ্গে। প্রথমেই ভাল সাড়া পেয়েছে সায়নী।

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে ডাঃ নির্মলচন্দ্র রায়কে। প্রথম থেকেই প্রচারে ঝড় তুলেছেন প্রার্থী। রাজগঞ্জের বাবুপাড়ায় দেওয়াল লিখন এর মাধ্যমে ভোটের প্রচার শুরু হয়। প্রথম থেকেই ভাল সাড়া পাচ্ছেন তৃণমূল প্রার্থী। আগেরবার এই কেন্দ্রে বিজেপির কাছে হেরেছিল রাজ্যের শাসক দল। এবার আসনটি জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। মানুষের সাড়া দেখে প্রার্থীর আত্মবিশ্বাস, এবার ভাল ব্যবধানে জিতবেন তিনি।

উপনির্বাচনে জিতে আগেই সাংসদ হয়েছেন। সেই আসানসোল কেন্দ্রে এবারও তৃণমূল প্রার্থী করেছে শত্রুঘ্ন সিংহাকে। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই শুরু হয়ে গিয়েছে প্রচার। আসানসোল শিল্পাঞ্চল জুড়ে দেওয়াল লিখন চলছে। উপনির্বাচনে বিজেপির কাছ থেকে আসন্টি ছিনিয়ে নেওয়ার পর এবারও আসানসোলে জয়ের জন্য ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল।

বর্ধমান–দুর্গাপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে কীর্তি আজাদকে। নাম ঘোষণার পর থেকেই নিজের এলাকায় প্রচারে নেমে পড়েছেন তিনি। বর্ধমান শহরে জোরকদমে শুরু হয়েছে দেওয়াল লিখন। নিজের নামে দেওয়াল লেখেন স্বয়ং প্রার্থী। সেই সঙ্গে চলছে মিটিং মিছিল, বাড়ি বাড়ি প্রচারও চলছে। যে ভাবে সাড়া পাচ্ছেন তাতে উচ্ছ্বসিত কীর্তি আজাদ।

Related Articles