গ্যাসের দাম ১০০ টাকা কমালো মোদি-সরকার, ‘ভোট বড় বালাই’ বলে কটাক্ষ বিরোধীদের
The price of cooking gas has dropped by 100 taka in one stroke

The Truth of Bengal: গত বছরের অগস্টে, পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে গ্যাসের দাম সিলিন্ডারপ্রতি ২০০ টাকা কমিয়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। আবার লোকসভা নির্বাচনের প্রাক্কালে ফের দাম কমলো রান্নার গ্যাসের। এবার সিলিন্ডার পিছু দাম কমানো হয়েছে ১০০ টাকা। গত কয়েক বছরে রান্নার গ্যাসের দাম হু হু করে বেড়েই চলেছিল। একটা সময় সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়ায় ১,১০০ টাকা। উজ্বলা গ্রাহক নন যাঁরা এমন বৃহৎ অংশের মানুষের কাছে গ্যাসের মূল্য বৃদ্ধি নাভিশ্বাস ওঠার জোগাড়। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার মানুষের ক্ষোভের আঁচ আগেই বুঝেছে।
আর তাই পাঁচ রাজ্যের ভোটের কথা মাথায় রেখে মোদি সরকার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ২০০ টাকা কমাতে বাধ্য হয়েছিল বলে দাবি বিরোধীদের। তবে তাতেও খুব একটা মানুষের স্বস্তি ফিরেছে তা নয়। গত বছরের অগস্টে সিলিন্ডার প্রতি ২০০ টাকা দাম কমানোয় তা ৯০০ টাকায় নেমেছিল। সাধারণ গৃহস্থের কাছে এটাও অনেক বেশি। বিরোধী রাজনৈতিক দলগুলির বক্তব্য, ৯০০ টাকায় সিলিন্ডার কিনতে সাধারণ গৃহস্থের নাভিশ্বাস ওঠার জোগাড়। লোকসভা নির্বাচনের তার বড় প্রভাব পড়ার আশঙ্কা থেকেই দাম কমাতে বাধ্য হয়েছে বিজেপি সরকার। এ বার, আরও ১০০ টাকা দাম কমায় উজ্বলা গ্রাহক নন যাঁরা, তাঁরা ৮০০ টাকায় একটি এলপিজি সিলিন্ডার কিনতে পারবেন। শুক্রবার রাত ১২টার পর থেকেই কার্যকর হবে রান্নার গ্যাসের নতুন দাম।
Today, on Women’s Day, our Government has decided to reduce LPG cylinder prices by Rs. 100. This will significantly ease the financial burden on millions of households across the country, especially benefiting our Nari Shakti.
By making cooking gas more affordable, we also aim…
— Narendra Modi (@narendramodi) March 8, 2024
লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট যে কোনও সময় ঘোষণা করবে নির্বাচন কমিশন। এপ্রিলেই দেশ জুড়ে লোকসভা নির্বাচন। আর তার আগে নারী দিবসে ১০০ টাকা সিলিন্ডার পিছু দাম কমানোর ঘোষণা প্রধানমন্ত্রীর। সোশ্যাল মিডিয়ায় নারী দিবসের উপহার হিসাবে ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী। অবশ্য দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির বক্তব্য, দেশজুড়ে বিজেপির পায়ের তলার মাটি হারিয়েছে। মূল্যবৃদ্ধিতে জেরবার সাধারণ মানুষ। সামনে ভোট, আর তাই রান্নার গ্যাসের দাম কিছুটা কমিয়ে ক্ষোভের ক্ষতে প্রলেপ দিতে চেষ্টা করছে বিজেপি সরকার।






