‘অমৃত ভারত’ প্রকল্পের অধীনে বদলে যাবে সোনারপুর স্টেশন, হয়ে উঠবে বিশ্বমানের
Sonarpur station will be transformed under the 'Amrit Bharat' project

The Truth Of Bengal : দেশের ৫৫৪টি স্টেশনকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে বিশেষ প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার ‘অমৃত ভারত’ স্টেশন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। সেই তালিকায় বাংলার আরও অনেক স্টেশনের পাশাপাশি আছে সোনারপুর স্টেশন। সোনারপুর স্টেশনকে ‘অমৃত ভারত’ স্টেশন করার কাজ শুরু হতে চলেছে। সোনারপুর স্টেশনকে নয়া সাজে সাজাতে ৮ কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
সোনারপুরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী প্রীতিকণা গোস্বামী, পদ্মশ্রী কাজি মাসুম আখতার সহ বিশিষ্ট ব্যক্তিরা। স্কুলের ছাত্র-ছাত্রীদের দিয়ে একটি মনোজ্ঞ অনুষ্ঠান হয়। তারপর দিল্লি থেকে প্রধানমন্ত্রী রিমোট কন্ট্রোলে সাহায্যে উদ্বোধন করেন ‘অমৃত ভারত’ স্টেশন প্রকল্পের। সোনারপুর জংশনের জন্য বরাদ্দ টাকায় খুব শিগগিরই কাজ শুরু হবে। কয়েক মাসের মধ্যেই কাজ শেষ হবে। স্টেশনে থাকবে যাত্রীদের জন্য এয়ার কন্ডিশন ওয়েটিং রুম, একটি প্ল্যাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে যাওয়ার এসক্যালেটর। সেইসঙ্গে স্টেশন চত্বরে পরিষ্কার রাখার জন্য অত্যাধুনিক ব্যবস্থা থাকবে।
গোটা দেশের হিসেবে পশ্চিমবঙ্গ ‘অমৃত ভারত’ স্টেশনের সংখ্যার নিরিখে পঞ্চম স্থানে আছে। এই প্রকল্পে মোট ৩৭টি স্টেশন আছে। রাজ্যের ১২টি জেলার কোনও না কোনও স্টেশন এই প্রকল্পের আওতায় থাকছে। তার মধ্যে শিয়ালদা সেকশনে ৮টি স্টেশন আছে। বনগাঁ জংশনের জন্য ২৯.৫৪ কোটি টাকা, বারাসতের জন্য ২৮.৮৩ কোটি টাকা, দমদম জংশন পেয়েছে ৭.৯৮ কোটি টাকা, গেদে পেয়েছে ১৮.৫ কোটি টাকা, কল্যাণী পেয়েছে ৭.৮৫ কোটি টাকা, মধ্যমগ্রাম স্টেশন পেয়েছে ১৩.২৭ কোটি টাকা এবং নৈহাটি জংশনের জন্য বরাদ্দ হয়েছে ৭,৮৫ কোটি টাকা। ‘অমৃত ভারত’ স্টেশন প্রকল্পে এতগুলি স্টেশন নয়া সাজে সেজে উঠতে চলেছে। কাজ শেষ হলে বদলে যাবে স্টেশনগুলির চেহারা।
FREE ACCE





