পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পদ্মা নদীতে সংরক্ষণ বিলুপ্তপ্রায় প্রাণী ঘড়িয়াল
Conservation of Gharial, an endangered animal in the Padma River, by the initiative of the West Bengal Government

The Truth Of Bengal : পশ্চিমবঙ্গ সরকার ও বন-বিভাগের উদ্যোগে পদ্মা নদীতে সংরক্ষণ করা হলো বিলুপ্তপ্রায় প্রাণী ঘড়িয়াল। প্রজনন ও বংশবিস্তারের জন্য সংরক্ষণ করা হয়েছে এই প্রাণীকে।মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চর কাকমারী সীমান্তের পদ্মা নদীতে সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে এই প্রাণীর ।
শনিবার সকালে স্থানীয় প্রশাসন,বিএসএফ আধিকারিক,বিডিওর উপস্থিতিতে ৩৭টি ঘড়িয়াল ছাড়া হয় নদিতে। তাদের দাবি ঘড়িয়াল একটি লুপ্তপ্রায় প্রাণী, তাই অবিলম্বে এই প্রাণীর সংরক্ষণের প্রয়োজন রয়েছে। তবে কুমিরের মত দেখতে, কুমিরের মত লম্বা ঠোঁট ওয়ালা এই প্রাণীকে।
এই প্রাণীকে নদীতে ছাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। এই এলাকা জুড়ে অনেক সাধারণ মানুষই মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। ঘড়িয়াল সাধারণত হিংসাত্মক প্রাণী না হওয়া সত্ত্বেও তার আকৃতি দেখে ভয় পাচ্ছে অধিকাংশ স্থানীয়রা।
Free Access






