জাতীয় স্তরে পুরস্কৃত হাসপাতালের পরিকাঠামো এবার আরও উন্নত, স্পিকারের হাতে শুরু ৬০সজ্জার নতুন বিল্ডিং
The new building of 60 decorated by the speaker

The Truth Of Bengal: রোগ সারাতে আগে অনেকেই জেলা থেকে কলকাতায় চলে আসতেন। রেফার রোগের ঝোঁক বেড়েই চলে।এসএসকেএম, আরজিকর বা মেডিক্যাল কলেজের প্রকি নির্ভরতা কমাতে জেলা হাসপাতাল বা মহকুমা হাসপাতালের পরিকাঠামোর বদল আনা হচ্ছে। অপারেশন থিয়েটার থেকে মেডিসিন পরিষেবা সবেরই সংযোজন ঘটানো হচ্ছে এইসব হাসাপাতালে। এরমধ্যে বারুইপুর মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগ জাতীয় স্তরে সম্মান পেল। স্বীকৃতি মেলার পর আরও পরিষেবার মাণোন্নয়নের প্রতি নজর দিচ্ছে স্বাস্থ্য দফতর।
টেলি নিউরো মেডিসিনের পর নতুন বছরে বারুইপুর মহকুমা হাসপাতালে চালু হয়েছে টেলি কার্ডিওলজি পরিষেবা। তাতে হৃদরোগে আক্রান্ত ৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।এবার বারুইপুর মহকুমা হাসপাতালে চালু হল ৬০শয্যার নতুন বিল্ডিংয়ের।রেফার রোগ কমানোর জন্য মহকুমা হাসপাতালের সঙ্গে কলকাতার যেকোনও হাসপাতালের সমম্বয় বাড়ানোর ওপর জোর দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
বারুইপুর মহকুমা হাসপাতালে আগে থেকে রোগীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। অনেক দুর দূর থেকে রোগীরা এই হাসপাতালে আসে। তাতে হাসপাতালের রোগীর চাপ অনেকটাই বেড়ে গিয়েছিল। ৬০টি বেডের নতুন বিল্ডিং উদ্বোধন উদ্বোধন হওয়ায় আরও বেশি রোগী ভর্তি রাখার সুবিধা পাওয়া যাবে । এর জন্য কিছুটা হলেও রোগীদের সুবিধা হবে।জেলায় জেলায় হাসপাতালে চিকিত্সক থেকে চিকিত্সক সরঞ্জাম বাড়ছে,বাড়ছে উন্নত যন্ত্রপাতির সংখ্যাও।তাতে জেলা হাসপাতালগুলি জনস্বাস্থ্যের পরিষেবা প্রদানে বড় ভূমিকা পালন করছে বলাই যায়।
FREE ACCESS






