লাইফস্টাইল
Trending

জানেন ক্লান্ত ঝুলে পড়া ত্বক টানটান করতে পারে আপেল! জেনে নিন সাধারণ উপায়

Know that the apple can tighten the tired sagging skin!

The Truth Of bengal, Mou Basu : কথায় বলে আপেলের মতো গায়ের রঙ। রোজ যদি একটা করে আপেল খাওয়া যায় তাহলে শরীর সুস্থ রাখার পাশাপাশি ত্বকও সুন্দর ও উজ্জ্বল হয়ে ওঠে। আপেলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, পটাশিয়াম, তামা ও পেকটিন।

জেনে নিন কেমন করে রূপচর্চায় আপেলকে রাখলে মিলবে অসাধারণ ত্বক—

১) আপেল কুরে নিন। কোরানো আপেল ভালো করে চটকে নিয়ে দুধের সর দিয়ে মুখে ম্যাসাজ করুন মিনিট দু’য়েক। মিনিট দশেক রাখার পর ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে নিন। এভাবে মুখ, গলা, হাত, পা ভালো করে পরিষ্কার হয়ে যাবে।

২) সপ্তাহে একবার অন্তত কুরানো আপেলের সঙ্গে ওটমিল স্ক্র্যাব করুন। ত্বকের মরা কোষ উঠে গিয়ে ত্বক উজ্জ্বল হবে।

৩) কুরানো আপেল চটকে নিন। তার সঙ্গে ১/৪ চামচ গ্লিসারিন মিশিয়ে নিন। এই প্রলেপ মুখে-হাত পায়ে লাগিয়ে নিন। এভাবে লাগিয়ে রাখুন মিনিট দশেক। তারপর ঠান্ডা জলে ধুয়ে নিন মুখ। ত্বক উজ্জ্বল ও টানটান হবে।

৪) আধ কাপ কুরনো আপেলের সঙ্গে ডিমের সাদা অংশ, ২ চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিন। পেস্ট বানিয়ে নিন। মুখে, গলায় লাগিয়ে নিন প্রলেপ। মিনিট ২০ পর রাখার পর প্রথমে হালকা গরম জলে ও পরে ঠান্ডা জলের ঝাপ্টা দিতে হবে। নিয়মিত এই পদ্ধতি অবলম্বন করলে বলিরেখা দূর হবে।

৫) মুলতানি মাটির সঙ্গে আপেলের রস, পাকা পেঁপে মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে রাখুন। ত্বক সজীব হবে।

৬) আপেলের টুকরো জলে ফুটিয়ে নিন। তারপর তা ঠান্ডা করে টোনার হিসাবে ব্যবহার করুন।

৭) আপেল সেদ্ধ করে তার মধ্যে পাকা কলা, দুধের সর মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে রাখুন। মিনিট ২০ রেখে ঠান্ডা জলের ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন। মিলবে উজ্জ্বল ও কোমল ত্বক।

তা’হলে আর দেরি না করে ঝটপট আপেলকে সঙ্গী করুন। ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে সহজেই মিলবে ঝকঝকে উজ্জ্বল ত্বক।

 

FREE ACCESS

Related Articles