রাজ্যের খবর

ইস্টবেঙ্গলে আরও এক বিদেশি

Another foreigner in East Bengal

The Truth of Bengal: সুপার কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর বেশ কিছু বদল হয়েছে  লাল-হলুদ শিবিরে। যেমন একজন খেলোয়ার  ছেড়ে  অন্য ক্লাবে গেছে তেমন নতুন খেলোয়াড় এসেছেন ক্লাবে। যোগ বিয়োগ চলছেই। অন্যতম ভরসাযোগ্য ফুটবলার বোরহাকে লোনে এফসি গোয়ায় পাঠিয়েছে ইস্টবেঙ্গল। তার বদলে দলের সঙ্গে যুক্ত হয়েছেন স্প্যানিশ হাইপ্রোফাইল ভেক্টর ভাসকেজ। আর এর মাঝেই এবার ইস্টবেঙ্গলে এসেছেন ফেলিসিয়ো ব্রাউন। ইস্টবেঙ্গলের তরফ থেকে সে খবর নিশ্চিত করা হয়েছে এক্সে পোস্ট করে। তবে ব্রাউনের খেলার সম্ভাবনা নেই এই আসন্ন ডার্বিতে। এখন খুশির আমেজ  ইস্টবেঙ্গলে।

12 বছর পর ট্রফির খরা কেটেছে ইস্টবেঙ্গলে। এখন শুধুই  খুশির হাওয়া সমর্থক থেকে খেলোয়াড় সকলের মধ্যেই। কোচ কুয়াদ্রতের আমলে লাল হলুদ শিবির ট্রফির মুখ দেখেছে সেকারণে  তার কথা মেনেই নতুন খেলোয়াড় আনতে পিছপা হচ্ছে না ক্লাব কর্তৃপক্ষ। যে যে খেলোয়াড় ইস্টবেঙ্গল এসেছে সব কোচ কুয়াদ্রতের ইচ্ছে মতোই। ডার্বির আগে নতুন দুই খেলোয়ার যোগ দেওয়াতে ইস্টবেঙ্গলের শক্তি বেড়ে গেছে বলেই মনে করা হচ্ছে। তবে নতুন এই দুই খেলোয়ারকে ডার্বিতে দেখা যাবে না বলেই খবর।

ফেলিসিও ব্রাউন ফোর্বস  নিজেও খুশি শতাব্দী প্রাচীন এই ক্লাবে যোগ দিয়ে। কোচ কুয়াদ্রত এ বিষয়ে বলেছেন,ফেলিসিও খুব শক্তিশালী স্ট্রাইকার। ইউরোপের শীর্ষ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ফলত তাঁকে দলে নেওয়ার মানে স্বাভাবিক ভাবেই দল মজবুত হয়ে উঠবে। এর পর নতুন খেলোয়াড়ের খেলার গোলের কথা বলতে গিয়ে বলেছেন, এশিয়ান ফুটবলে, চাইনিজ সুপার লিগে ২০টির বেশি গোল করেছে। সুপার কাপে জয়লাভ , নতুন দুই খেলোয়াড়ের আগমন সব মিলিয়ে মিশিয়ে এই মুহূর্তে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের বাঁধ ভাঙছে।

Related Articles