কলকাতা

বাজল শীতের বিদায় ঘণ্টা? জানুয়ারির শেষে কেমন থাকবে আবহাওয়া?

Weather Update

The Truth of Bengal: রাজ্যে শীতের বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে। সঙ্গে মাঘ মাসে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে কুয়াশা।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। আগামী চার দিন বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, মুর্শিদাবাদে। ভিজতে পারে উত্তরবঙ্গও।

বুধ ও বৃহস্পতিবার শহরে হতে পারে হালকা বৃষ্টিপাত। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৩২ শতাংশ।

Related Articles