রাজ্যের খবর

স্বনির্ভর মহিলাদের স্বচ্ছতার পাঠ, ১,৮০০ কোটির নতুন প্রকল্পের রুপায়ণ

self-reliant women

The Truth of Bengal: মালদায় নতুন বছরের অঙ্গীকারের কথা জানিয়েছেন পঞ্চায়েতও গ্রামোন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে আর্বজনামুক্ত আবহ তৈরির প্রয়াসে জোর দিয়েছেন জেলাশাসক নীতিন সিংহানিয়াও। পরিবেশ স্বচ্ছ বা নির্মল থাকলে আমরা সুস্থ জীবন যাপন করতে পারবে।একথা মানুষের মনে ছড়িয়ে দিতে প্রশাসন লাগাতার প্রচার করছে।

তার মধ্যে নির্মল বাংলা প্রকল্প রূপায়ণ করে বাংলা রাষ্ট্রসংঘের কাছ থেকে পুরস্কার আদায় করে নিয়েছে।জাতীয় স্তরেও রাজ্যের উদ্ভাবনী কর্মকাণ্ড সাড়া ফেলছে।এবার কেন্দ্রের স্বচ্ছভারত মিশনেও সেরার সেরা হওয়ার লক্ষ্য নিল রাজ্য প্রশাসন।মালদায় এই মাস্টারপ্ল্যান রূপায়ণের নীলনকশা কার্যকর করার কথা তুলে দরেন পঞ্চায়েতও গ্রামোন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না। মন্ত্রী বেচারাম মান্না  আরও বলেন,  স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে   কাজের গতি আনার  চেষ্টা চলছে।

বর্জ্য ব্যবস্থাপনাকে সবার আগে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিভাবে আত্মনির্ভর করা যায় মহিলাদের,কিভাবে সমাজশিক্ষার টিপস দেওয়া যায় তা জেলাশাসকরাও তৃণমূল স্তরে প্রচার করার জোরদার করছে। রাজ্যের মানুষও এই দায়িত্ব,কর্তব্যপালনের অঙ্গীকারকে কার্যকর করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিক,চাইছেন প্রশাসনের কর্তারা

Related Articles