রাজ্যের খবর
রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান ও কর্মসূচির শুরুতে এবার গাইতে হবে ‘রাজ্য সঙ্গীত’, নির্দেশিকা হরিকৃষ্ণ দ্বিবেদীর
At the beginning of all programs and programs of the state government, 'Rajya Sangeet' will be sung

The Truth Of Bengal : জাতীয় সঙ্গীত তো আছেই। এবার রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান, কর্মসূচির শুরুতে গাইতে হবে ‘রাজ্য সঙ্গীত’। নির্দেশিকা দিয়ে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। পাশাপাশি, প্রতি বছর পয়লা বৈশাখ ‘শ্রদ্ধা এবং মর্যাদা’-র সঙ্গে ‘রাজ্য দিবস’ পালনের কথাও বলা হয়েছে।
মুখ্য সচিবের নির্দেশিকায় প্রকাশ, রাজ্যের গরিমা, সংস্কৃতি, ঐতিহ্যের কথা মাথায় রেখে দীর্ঘ দিন ধরেই ‘রাজ্য দিবস’ এবং ‘রাজ্য সঙ্গীত’-এর প্রয়োজন অনুভূত হয়েছে। পয়লা বৈশাখকে ‘রাজ্য দিবস’ ঘোষণা করা হয়েছে, যাকে বলা হবে ‘বাংলা দিবস’।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি, বাংলার জল’-কে ‘রাজ্য সঙ্গীত’ ঘোষণা করা হয়েছে।
FREE ACCESS






