রান্নাঘর

গরম গরম ভাতের সাথে চিংড়ির খোসা বাটা

Chingri khosa bata

The Truth of Bengal: খোসা বাটা বলতে আমরা যা জানি তাহল বিভিন্ন সবজির খোসা। যেমন পটল, আল্‌ লাউয়ের খোসা বেটে রান্না হয়। কিন্তু বাঙাল রান্না আরও একটা খোসা বাটা হয় তা কি জানা আছে? তাহলে জেনেনিন চিংড়ির খোসা বাটা। কিভাবে বানাবেন এই রেসিপি জেনেনিন বিশিষ্ট শেফ রঙ্গন নিয়োগীর থেকে।

উপকরণ 

চিংড়ির খোসা ও মাথা – ২০০ গ্রাম

পেঁয়াজ কুচি – ১ টি

রসুন কুচি – ৫ কোয়া

কাঁচালঙ্কা কুচি- ২ টি

আদা ও রসুন বাটা- ১ টেবিল চামচ

নারকেল ১/৪ মালা

চাট মশলা পাউডার – ১ চা চামচ

গোলমরিচের গুঁড়ো – ১ চা চামচ

টম্যাটো – ১ টি

নুন ও চিনি – স্বাদ মতন

ধনে গুঁড়ো- ১/২ চা চামচ

জিরে গুঁড়ো- ১/২ চা চামচ

হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ

লঙ্কা গুঁড়ো- ১/২ চা চামচ

সরষের তেল – পরিমাণ মতন

পাঁচ ফোড়ন ১/২ চা চামচ

তেজ পাতা – ১ টি

শুকনো লঙ্কা- ২ টি

প্রণালী

চিংড়ির মাথা ও নরম খোলা ধুয়ে ছোট ছোট করে কেটে বেটে নিতে হবে কড়াইয়ে তেল গরম করে তাতে পাঁচফোড়ন, তেজ পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিতে হবে। এবার তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচালঙ্কা কুচি, দিয়ে ভেজে নিতে হবে। এরপর আদা বাটা, রসুন বাটা, টম্যাটো কুচি ও গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে নিয়ে চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে দিতে হবে। শুকনো করে ভেজে সামান্য সরষের দিয়ে গরম পরিবেশন করতে হবে।

Related Articles