রাজনীতিরাজ্যের খবর

বাগুইআটিতে আরও একটি বাড়ির হদিশ ললিতের

Another home find in Baguiati lalit Jha

The Truth of Bengal: আবার একটি বাড়ির হদিশ পাওয়া গেল। সংসদ হামলার অন্যতম মাস্টারমাইন্ড ললিত ঝা বড়বাজার এলাকায় থাকলেও বাগুইআটিতে তাঁর একটি বাড়ির সন্ধান মেলে। এবার সেই বাগুইআটিতে মিলল তাঁর দ্বিতীয় বাড়ির সন্ধান। বাগুইআটি অঞ্চলের হেলাবটতলার পালপাড়াতে প্রায় তিন বছর ধরে বাবা-মা ও ভাইয়ের সঙ্গে ভাড়া থাকতেন ললিত।

ললিত ঝা আদতে বিহারের বাসিন্দা। তাঁর সঙ্গে কলকাতার সংযোগ আছে। একটা সময় তিনি কলকাতাতে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি। ২১৮ রবীন্দ্র সরণির একটা ঘুপচি ঘরে থাকতেন। টিউশনি করতেন। খুব একটা কারও সঙ্গে না মিশলেও এলাকায় তিনি ‘মাস্টারজি’ নামে পরিচিত ছিলেন। প্রথমে জানা যায়, বাগুইআটিতে তিনি আর একটি ঘর ভাড়া নিয়েছিলেন। এবার সেই বাগুইআটিতে তাঁর দ্বিতীয় বাড়ির সন্ধান।

বাগুইহাটির হেলাবটতলার পালপাড়াতে ওই বাড়িতে প্রায় তিন বছর ধরে বাবা-মাকে নিয়ে ভাড়ায় থাকতেন ললিত ঝা। প্রতিবেশীদের দাবি, ১০ ডিসেম্বর ললিতের বাবা-মা ও ভাই বিহারের বাড়িতে চলে যান। তবে ললিত পালপাড়ার বাড়িতেই ছিলেন। পরে ললিতও চলে যান। প্রতিবেশীদের দাবি, যাওয়ার সময় ললিত তাদের জানিয়ে যান, কয়েকদিনের মধ্যেই তিনি ফিরে আসবেন। পেশায় টিউটর ললিতকে স্থানীয় বাসিন্দারা সবাই ভাল ছেলে বলেই জানত। সেই ললিত সংসদ হানায় জড়িত জানতে পেরে অবাক প্রতিবেশীরা। ইতিমধ্যে ললিতের নয়া আস্তানায় পুলিশ এসেছে। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেছে।

Related Articles