রাজ্যের খবর

দরজা খোলার অপেক্ষায় সুস্বাস্থ্যকেন্দ্র প্রত্যন্ত এলাকায় পরিষেবা মনোনয়ন

Super Specialty Hospital

The Truth of Bengal: স্বাস্থ্যের পরিকাঠামোর উন্নতি হয়েছে বলে স্বাস্থ্য দফতর খতিয়ান তুলে ধরছে। তবুও .রেফার রোগ না কমায় রোগীর পরিজনরা বেশ সমস্যায় পড়েন। ব্লক থেকে জেলা হাসপাতাল বা কলকাতার হাসপাতালে রেফার করার প্রবণতা বাড়ে। তাই গ্রামীন স্তরে পরিকাঠামোর উন্নতির জন্য হাসপাতাল থেকে স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা বাড়ানো হচ্ছে। ইসলামপুরে রয়েছে ১টি  সুপার স্পেশালিটি হাসপাতাল। আছে একটি মেডিক্যাল কলেজ। জেলার রায়গঞ্জে রয়েছে একটি স্টেট জেনারেল হাসপাতাল।

৯টি ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা বেড়েছে। এই প্রসঙ্গে বলা যায়, রাজ্য স্বাস্থ্য দফতর  নতুন করে ৮২৪টি সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের প্রকল্প নিয়েছে রাজ্যজুড়ে। তার মধ্যে পন্ডিতপোতা ২নম্বর পঞ্চায়েত ও গাইসাল ২ নম্বর পঞ্চায়েতে ২টি স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হয়েছে। খুব তাড়াতাড়ি এই স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিত্সক নিয়োগ করার ভাবনা নিয়েছে প্রশাসন।গাইসালের মতোই পন্ডিতপোতা থেকে ইসলামপুর হাসপাতাল কয়েক কিলোমিটার দূরে।

মূমূর্ষ রোগীদের নিয়ে যেতে সমস্যা হয়।এমনকি প্রাথমিক চিকিত্সাও মেলা ভার।তাই প্রত্যন্ত এলাকায় চিকিত্সার এই দুয়ার খুলে দেওয়ার চেষ্টা দেখে সাধারণ মানুষ আনন্দিত। প্রত্যন্ত এলাকায় শিশুর পুষ্টি, প্রসূতি স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন সরকারি প্রকল্প রূপায়ণে শিশু ও নারীকল্যাণ এবং স্বাস্থ্য দপ্তরকে এক ছাতার তলায় আনা হয়েছে। যাতে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা এক সঙ্গে এই প্রকল্পগুলি রূপায়ণে কাজ করতে পারেন।সাধারণ রোগীরা বহুমুখী পরিষেবা মেলার আশাতেই রয়েছেন।

Related Articles