রাজ্যের খবর

জলযন্ত্রণা থেকে স্বস্তি পাচ্ছেন সুন্দরবনবাসী, ঘরে ঘরে পৌঁছছে আর্সেনিকমুক্ত জল

Sundarban

The Truth of Bengal: মিশন-২৪এর আওতায় বসিরহাটের হাড়োয়ায় আর্সেনিকমুক্ত পানীয় জল পৌঁছে দেওয়া হল। প্রস্তাবিত প্রকল্পে ব্যয় হয়েছে ৮লক্ষের বেশি টাকা। ঘরে- ঘরে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা নিশ্চিত করে সামাজিক সুরক্ষার বলয় বাড়ানো হচ্ছে বলে প্রশাসনের কর্তারা মনে করছেন। প্রধানতঃ স্বাস্থ্যের কথা চিন্তা করে এই আর্সেনিকমুক্ত পানীয় জল পরিষেবার জোগান বাড়ানো হচ্ছে বলে অনেকের অভিমত।

জল ছাড়া জীবন বাঁচবে না। আর বিশুদ্ধ পানীয় জল না পেলে তা স্বাস্থ্যসম্মত হবে না। একথা স্বাস্থ্য বিশারদরা বললেও অনেক রাজ্যই তা মনে করে না। উত্তরপ্রদেশ-গুজরাট,রাজস্থানের বহু অংশে বিশুদ্ধ পানীয় জল পৌঁছাতে ব্যর্থ সে রাজ্যের সরকার।সে জায়গায় বাংলা ব্যতিক্রমী দৃষ্টান্ত রাখল। জলস্বপ্ন প্রকল্পে এই রাজ্য একাধিকবার জাতীয় স্তরে শীর্ষে পৌঁছেছে। প্রত্যন্ত এলাকায় পানীয় জলের জোগান বাড়ানোর দাবি তোলে বকজুড়ি এলাকার মানুষ।

জনতার দাবি তুলে ধরে জনপ্রতিনিধিদের নজর কাড়ার চেষ্টা করি। সেকথা মাথায় রেখে রাজবংশী এলাকায় আর্সেনিকমুক্ত পানীয় জল সরবরাহের প্রকল্প কার্যকর করা হল বলে প্রশাসনের কর্তারা বলছেন। তাতে খুশি গ্রামবাসীরা। আর্সেনিকমুক্ত  জল পরিষেবা সবার ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে।ফলে জল আনতে আর যেতে হচ্ছে না দূর দুরন্তে। বাড়ির পাশেই রাজ্য সরকারের পরিষেবার সুযোগ পেয়ে জলযন্ত্রণা থেকে স্বস্তি পাচ্ছেন সুন্দরবনবাসী। জল ধরো জল ভরো-র মতো এই জনস্বার্থবাহী প্রকল্প স্বাস্থ্যকর জীবন যাপনের পথ সুগম করবে বলে আশা অনেকের।

Related Articles