বিশ্বকাপকে কী বৃষ্টি ভাসাবে? কি বলছে আমেদাবাদের আবহাওয়া?
What rain will float the World Cup? What is the weather in Ahmedabad?

The Truth Of Bengal : ১৯ শে নভেম্বর রবিবার, বিশ্বকাপের ফাইনাল বলে কথা। পূর্ব ইতিহাসের মতোই আবারো ক্রিকেটের অন্যতম সেরা দুটি দল ভারত অস্ট্রেলিয়া মুখোমুখি। একেবারে বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি। ফাইনাল উপলক্ষে নানান রকম আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি। তবে যাই বলুন ফাইনাল নিয়ে চিন্তা কিন্তু রয়েছে খেলা প্রেমীদের।
হ্যাঁ ভারত অস্ট্রেলিয়ার দ্বৈরথ নিয়ে চিন্তা তো আছে। তবে আবহাওয়াও কিন্তু একটা চিন্তার বিষয়। আবহাওয়ার ক্ষেত্রে প্রশ্ন বৃষ্টি হবে না তো? ফাইনালের দুটি দল এবং আয়োজক থেকে শুরু করে ক্রিকেটপ্রেমী সকলের চোখ কিন্তু রয়েছে আমেদাবাদের আকাশের দিকে। রবিবার সকাল থেকে যদিও আমেদাবাদে আকাশ পরিস্কার রয়েছে। গুজরাটের সবকটি জায়গায় বেশ রোদ ঝলমলে।
রবিবার সকাল সাড়ে দশটার সময় আমেদাবাদের তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াসে। যদিও ২৬ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হচ্ছে। বাতাসের গড় তাপমাত্রা গতিবেগে এগারো কিলোমিটার থাকবে প্রতি ঘন্টায়। সর্বোচ্চ গতিবেগ হবে ২৫ কিলোমিটার পর্যন্ত। তবে আবার প্রশ্ন থাকবে বেলা বাড়লে কি আবহাওয়ার পরিবর্তন হবে? যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো পূর্বভাস পাওয়া যায়নি।
FREE ACCESS






