রাজ্যের খবর

বাসস্ট্যান্ডকে নতুনভাবে গড়ে তুলতে অর্থ বরাদ্দ প্রশাসনের

The administration allocated money to rebuild the bus stand

The Truth of Bengal: শিল্প পরিকাঠামোর উন্নতি করতে হলে যোগাযোগের বৈপ্লবিক বদল দরকার।কলকাতার মতোই জেলার শিল্পের সুযোগ সৃষ্টির কাজও তাই জোরদার চলছে।মূলতঃ পরিকাঠামোর লক্ষ্যণীয় উন্নতি হচ্ছে।সড়কপথ থেকে আকাশপথ,সবকিছু ব্যবহার করে পরিবহণের যোগসূত্র তৈরির প্রক্রিয়া চলছে।এরমাঝে রাস্তার উন্নতি করা হচ্ছে।পথশ্রী প্রকল্পে১২হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ চলছে।সড়কের হাল ফিরিয়ে যোগাযোগের আমূল বদলের কর্মষজ্ঞ চলছে। ঝাড়খণ্ড সংলগ্ন পুরুলিয়ার পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজানোর পাশাপাশি বাসস্ট্যন্ডের সংস্কার করা হচ্ছে।

রাজ্য ছাড়িয়ে ভিনরাজ্যের মানুষ যাতে বাংলার সড়কপথে যাতায়াত করতে পারে সেজন্য নজর দিচ্ছে প্রশাসন।পুরুলিয়া বাসস্ট্যান্সের সংস্কারের জন্য বরাদ্দ করা হয়েছে সাড়ে ৩ কোটি ৫০ লক্ষ টাকা। পুরুলিয়া জেলার বা এই রাজ্যের নয় ভিন রাজ্য থেকে অনেকেই সড়কপথে যাতায়াত করে পুরুলিয়া শহর দিয়ে।বাংলা ছাড়াও বাংলার বাইরের রাজ্যের মানুষও এই বাসস্ট্যান্ডকে ব্যবহার করে ।গণপরিবহণের ভিতকে শক্তিশারী করার কাজ যে জোরদার করা হবে তার কথাও দিচ্ছেন জেলার কর্তারা।বর্ষার সময় এই বাসস্ট্যান্ডে জল জমায় মানুষের সমস্যা হয়।

পরিবহণের যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।বাম আমল থেকে এই বাসস্ট্যান্ডের বেহাল দশা।আগে কেউ কাজের কাজ কিছু করেনি।বর্তমান সরকার দ্রুত বকেয়া কাজ শেষ করুক,চাইছেন যাত্রীরা। ইতিমধ্যে পুরুলিয়া বাসস্ট্যান্ডের শৌচালয়, প্রতীক্ষালয় এবং পানীয় জলের ব্যবস্থা নতুন করে করা হয়েছে, যানজট কন্ট্রোল করা হয়েছে। প্রশাসনের নির্দেশমতো খুব শিগিগিরিই পরিবহণ ব্যবস্থাকে মজবুত করার কাজ শুরু হবে বলে পুরকর্তারা আশ্বস্ত করছেন।

Related Articles