উন্নয়নের স্বার্থে ঋত-তৃণমূল ও এনসিপিআই সাংসদরা একসঙ্গে কাজ করছেন! বিস্ফোরক দাবি রচনার
‘মৃত তৃণমূল’ বনাম ‘ঋত তৃণমূল’ সংঘাতের মাঝেই রচনার নয়া দাবি! বাংলার রাজনীতিতে ফের তুঙ্গে জল্পনা
Truth of Bengal: উন্নয়নের স্বার্থে ঋতব্রত তৃণমূল এবং এনসিপিআই সাংসদরা একসঙ্গে কাজ করছেন বলে বিস্ফোরক দাবি করলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কোলাঘাটে একাধিক সড়কপথের শিলান্যাস ও উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করির উপস্থিত মঞ্চে ছিলেন রচনা। অনুষ্ঠান শেষে তাঁর এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা ও বিতর্ক তৈরি হয়েছে।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর থেকেই রাজনৈতিক শিবিরে ভাঙন ও গোষ্ঠীদ্বন্দ্বের সুর প্রবল হয়েছে। মমতা ও ঋতব্রত শিবিরের টানাপোড়েনে সরগরম পরিস্থিতি, আর এর মধ্যেই অন্তত ২০ জন সাংসদ এনসিপিআই-তে নাম লিখিয়েছেন। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের একটি ভাইরাল ভিডিও ঘিরেও তোলপাড় শুরু হয়, যেখানে তাঁকে ‘মৃত তৃণমূল’ ও ‘ঋত তৃণমূল’ নিয়ে মন্তব্য করতে শোনা গিয়েছিল; তাঁর দাবি ছিল, মুখ্যমন্ত্রীর হাত সরে গেলে ঋতব্রত তৃণমূলও শেষ হয়ে যাবে।
এই আবহে রচনা বন্দ্যোপাধ্যায়ের দাবি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা আরও বেড়েছে। এ বিষয়ে গণতান্ত্রিক তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত বলেন, “রচনা যা বলেছেন তা তাঁর ব্যক্তিগত মতামত। এর সঙ্গে ঋতব্রত শিবিরের কোনও যোগাযোগ নেই।” অন্যদিকে, তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কটাক্ষ করে বলেন, “এনসিপিআইতে যাঁরা ঢুকেছেন তাঁদের এমনিতেই রেপুটেশন ভাল নয়। তাই রচনা কী বললেন না বললেন তাতে কিছুই যায় আসে না।” তবে এনসিপিআই সাংসদদের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





