রাজ্যের খবর

‘আরশোলা’ রুখতে স্কুলে রাষ্ট্রবাদী শিক্ষা! কী বললেন মুখ্যমন্ত্রী?

পড়ুয়াদের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগিয়ে তুলতে বিতর্ক, কুইজ এবং তাৎক্ষণিক বক্তৃতার মতো কর্মসূচি নিয়মিত আয়োজন করা প্রয়োজন।

Truth of Bengal: দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যেই স্কুলে ছোট থেকেই রাষ্ট্রবাদী শিক্ষার পক্ষে সওয়াল করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, পড়ুয়াদের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগিয়ে তুলতে বিতর্ক, কুইজ এবং তাৎক্ষণিক বক্তৃতার মতো কর্মসূচি নিয়মিত আয়োজন করা প্রয়োজন।

রবিবার পূর্ব মেদিনীপুরের রামনগরের চোরবাগানে মৃত কল্পনা জানার বাড়িতে শ্রদ্ধা জানাতে যান মুখ্যমন্ত্রী। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষি, শিল্প, শিক্ষা এবং সিজেপির আন্দোলন নিয়ে বক্তব্য রাখেন তিনি। সেখানেই ‘আরশোলা’, ‘ছারপোকা’ এবং ‘দিমাগি নকশাল’-এর মতো শব্দ ব্যবহার করে বিরোধীদের নিশানা করেন তিনি।

শিক্ষাব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করা এবং পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনার পক্ষে তিনি। পাশাপাশি, ভারত ও পশ্চিমবঙ্গের ইতিহাস পড়ানোর উপর জোর দেন তিনি। প্রতিটি স্কুলে এনসিসি, এনএসএস ও ব্রতচারীর মতো কর্মসূচি ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথাও বলেন। তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Related Articles