রাজ্যের খবর

রাজ্যে পালাবদলের পর নারীশক্তির অভিনব উদ্যোগ, এবার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকায় দুর্গাপুজো মহিলাদের

এলাকার বাগদিয়া মা মনসা সংঘ নারীশক্তির পরিচালনায় এবার পুজোর আয়োজন করা হচ্ছে

মাধব দেবনাথ,নদিয়া: দীর্ঘদিন ধরে পাড়ায় দুর্গাপুজো হয় না। পুজোর সময় অঞ্জলি দিতে যেতে হয় পাশের পাড়ায়। এবার সেই আক্ষেপ মুছে ফেলতে উদ্যোগী হলেন এলাকার মহিলারা। নদিয়ার শান্তিপুর থানার বাগদিয়া এলাকায় প্রায় ৮০-৮৫ জন মহিলার উদ্যোগে শুরু হতে চলেছে দুর্গাপুজো। এলাকার বাগদিয়া মা মনসা সংঘ নারীশক্তির পরিচালনায় এবার পুজোর আয়োজন করা হচ্ছে।

উদ্যোক্তাদের দাবি, আগে লক্ষ্মীর ভাণ্ডার থেকে দেড় হাজার টাকা পাওয়া যেত। রাজ্যে পালাবদলের পর অন্নপূর্ণা ভাণ্ডারে তিন হাজার টাকা করে পাওয়া যাচ্ছে। সেই অর্থ থেকেই পুজোর খরচ করার সিদ্ধান্ত নিয়েছেন মহিলারা। পুজোর আনুমানিক বাজেট প্রায় দেড় লক্ষ টাকা।উদ্যোক্তারা জানান, বাগদিয়ায় দীর্ঘদিন ধরেই বড় করে মনসা পুজোর আয়োজন হয়। ফলে আলাদা করে দুর্গাপুজোর জন্য অর্থ সংগ্রহ করা সম্ভব হয়নি। তাই এবার এলাকার মহিলারা নিজেরাই উদ্যোগ নিয়ে পুজো শুরু করার সিদ্ধান্ত নেন।আগামী দিনেও ধারাবাহিকভাবে পুজো চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে উদ্যোক্তাদের।

Related Articles