কলকাতারাজ্যের খবর

আকাশ কালো করে ধেয়ে আসছে দুর্যোগ! টানা ৫ দিন বৃষ্টির সতর্কতা বাংলায়

মঙ্গলবার থেকেই পরিস্থিতি আরও বদলানোর সম্ভাবনা।

Truth of Bengal: বঙ্গোপসাগরীয় আবহাওয়া ব্যবস্থার প্রভাবে দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা। রবিবার সকাল থেকেই কলকাতা-সহ বিভিন্ন জায়গায় আকাশ মেঘলা, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২২ থেকে ২৬ সেপ্টেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির দাপট বাড়তে পারে।

মঙ্গলবার থেকেই পরিস্থিতি আরও বদলানোর সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ২২ সেপ্টেম্বর থেকেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

২৩ থেকে ২৬ সেপ্টেম্বর বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদের মতো কয়েকটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়ার গতিও বাড়তে পারে।

IMD-র বর্তমান সতর্কতা অনুযায়ী, ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর প্রস্তুতির মুখে কয়েক দিন আবহাওয়ার খামখেয়ালিপনা বজায় থাকার ইঙ্গিত মিলছে।

Related Articles