প্রতীক-যুদ্ধে ফের বড় মোড়! নওশাদের ‘খাম’ গেল, হুমায়ুনও হারালেন ‘বাঁশি’
আইএসএফ এতদিন ‘খাম’ প্রতীক ব্যবহার করলেও সেটি এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে দেওয়া হয়েছে।
Truth of Bengal: ‘ঘাসের উপর জোড়াফুল’ প্রতীক ফ্রিজ হওয়ার পর এবার আরও কয়েকটি দলের নির্বাচনী প্রতীকে বদল আনল নির্বাচন কমিশন। আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের আগে নওশাদ সিদ্দিকীর আইএসএফকে দেওয়া হয়েছে ‘আলমারি’, আর হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি পেয়েছে ‘টেবিল’ প্রতীক।
আইএসএফ এতদিন ‘খাম’ প্রতীক ব্যবহার করলেও সেটি এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে দেওয়া হয়েছে। আইএসএফ একটি অস্বীকৃত রাজনৈতিক দল হওয়ায় তারা সাধারণ প্রতীকের সুবিধা পেত; কমিশনের নতুন সিদ্ধান্তে তাদের ‘আলমারি’ প্রতীক বরাদ্দ হয়েছে।
অন্যদিকে, ২০২৬ বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবীরের দল ‘বাঁশি’ প্রতীকে লড়েছিল। উপনির্বাচনে তাদের দেওয়া হয়েছে ‘টেবিল’। ‘বাঁশি’ প্রতীক ইতিমধ্যেই তামিলাগা ভেট্রি কাঝাগম বা TVK-র জন্য তামিলনাড়ু ও পুদুচেরিতে সংরক্ষিত করেছে নির্বাচন কমিশন।
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। ফলে ভোটের ঠিক আগে নতুন প্রতীক ভোটারদের কাছে পরিচিত করে তোলাই এখন আইএসএফ ও আম জনতা উন্নয়ন পার্টির প্রচারের বড় বিষয় হয়ে উঠেছে।






