রেজিনগরে মেগা ইউটার্ন! মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে আলোচনার পরেই মতবদল রবিউলের
শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে থাকছেন তিনি, মনোনয়ন প্রত্যাহার করছেন না
Truth of Bengal: রেজিনগর উপনির্বাচনে কয়েক ঘণ্টার মধ্যেই নাটকীয় মোড়। শনিবার সকালে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবিরের প্রার্থী রবিউল আলম চৌধুরী। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বদলে গেল সিদ্ধান্ত। শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে থাকছেন তিনি, মনোনয়ন প্রত্যাহার করছেন না। সকালে রবিউল জানিয়েছিলেন, দলের নতুন ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীক অল্প সময়ের মধ্যে সাধারণ ভোটারদের কাছে পরিচিত করে তোলা কঠিন। পাশাপাশি দলীয় কর্মীদের মাঠে নামানো যাচ্ছে না এবং তাঁদের উপর চাপ রয়েছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। সেই কারণেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।
কিন্তু তার পরেই বদলায় পরিস্থিতি। রবিউল জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। নিজের সিদ্ধান্ত নতুন করে বিবেচনা করার পর তিনি ভোটে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় পুলিশের তরফে নিরাপত্তা সংক্রান্ত আশ্বাস পাওয়ার পরেও তিনি আগের সিদ্ধান্ত বদল করেন।






