দেশ

“ও আমার সুন্দরী ছোট বোন!”, জাপানের প্রধানমন্ত্রীকে বললেন নরেন্দ্র মোদি

কূটনৈতিক মঞ্চে ‘ভাই-বোনের’ সম্পর্ক! জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে বরণ করলেন মোদি

Truth of Bengal: ১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার ভারতের মাটিতে পা রেখেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর। যৌথ সাংবাদিক বৈঠকে সানায়ে তাকাইচি নিজেই মোদির সাথে তাঁর এই ব্যক্তিগত ও আন্তরিক সম্পর্কের কথা ফাঁস করেন। তিনি হাসিমুখে জানান, প্রধানমন্ত্রী মোদি তাঁকে ‘সুন্দরী ছোট বোন’ হিসেবে উপস্থিত সকলের সামনে পরিচয় করিয়েছেন। দুই রাষ্ট্রনেতাই সম্মত হয়েছেন যে, আগামী দিনে ভারত ও জাপানের কৌশলগত কূটনৈতিক সম্পর্ককে স্রেফ খাতায়-কলমে না রেখে এক পবিত্র ‘ভাই-বোনের’ সম্পর্কের আদলে এগিয়ে নিয়ে যাওয়া হবে।

ভারতের অগ্রগতির ভূয়সী প্রশংসা করে মোদি বলেন, বৈশ্বিক অর্থনীতির এই টালমাটাল পরিস্থিতিতে জাপানের মতো নির্ভরযোগ্য বন্ধু ভারতের পাশে থাকা অত্যন্ত গর্বের। এই মেগা সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা জোরদার করতে তিনটি প্রধান ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘মুক্ত ইন্দো-প্যাসিফিক’ ও মোদির ‘মহাসাগর’ নীতি, চিনের উদ্বেগ বাড়িয়ে একজোটে দুই দেশ

দিল্লির এই হাই-প্রোফাইল বৈঠকে মূলত সামুদ্রিক নিরাপত্তা এবং চিনের একাধিপত্য রুখতে বিশেষ রণকৌশল তৈরি হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, জাপানের ‘মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক’ (FOIP) ভিশন আসলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী ‘মহাসাগর’ নীতির সঙ্গে হুবহু মিলে যায়। সমগ্র ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক নিয়মকানুন বজায় রাখতে দুই দেশের নৌসেনা আগামী দিনে আরও ঘনিষ্ঠভাবে যৌথ মহড়া ও কৌশলগত সহযোগিতা চালাবে।

ভারতে আসবে ১০ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগ! বুলেটের গতিতে ছুটবে অর্থনীতি

প্রতিরক্ষার পাশাপাশি এই সফরের সবচেয়ে বড় চমক ছিল অর্থনৈতিক অংশীদারিত্বের বিকাশ। যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিরাট সুখবর শুনিয়েছেন। তিনি জানান, বিগত মাত্র এক বছরে ভারত ও জাপানের মধ্যে প্রায় ১২০টি নতুন বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই ঐতিহাসিক চুক্তিগুলির হাত ধরে আগামী দিনে ভারতে ১০ বিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৮৪,০০০ কোটি টাকা) চেয়েও বেশি জাপানি বিনিয়োগ আসতে চলেছে। সেমিকন্ডাক্টর, হাই-স্পিড রেল এবং আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে এই বিনিয়োগ ভারতের অর্থনৈতিক বিকাশকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেবে বলে আশাবাদী কূটনৈতিক মহল।

Related Articles