এই ৪ রাশির জাতকরা আজ সাবধান! সামান্য ভুলেই হতে পারে মারাত্মক বিপদ
প্রেমের জোয়ার নাকি কর্মক্ষেত্রে বড় বিপদ? আজই জেনে নিন আপনার ভাগ্যে কী লিখে রেখেছেন বিধাতা!
Truth of Bengal: আজকের দিনটি আপনার জন্য কেমন যাবে? কোন রাশির ভাগ্যে রয়েছে অর্থপ্রাপ্তি আর কারাই বা পড়বেন আইনি ঝামেলায়? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজকের গ্রহ-নক্ষত্রের অবস্থান আপনার জীবনের ওপর কেমন প্রভাব ফেলবে, জেনে নিন।
মেষ রাশি (Aries)
আজ আপনার কর্মক্ষেত্রে পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে সহকর্মীদের সঙ্গে কোনও বিষয়ে তর্কে জড়াবেন না। আর্থিক দিক থেকে দিনটি শুভ। প্রেম জীবনে রোম্যান্স বজায় থাকবে।
বৃষ রাশি (Taurus)
আজ আর্থিক লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকুন। কাউকে ধার দিলে সেই টাকা ফেরত পাওয়া কঠিন হতে পারে। পরিবারে কোনও শুভ অনুষ্ঠান নিয়ে আলোচনা হতে পারে। স্বাস্থ্যের প্রতি নজর দিন।
মিথুন রাশি (Gemini)
মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায় নতুন বিনিয়োগ করার আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিন। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত শুভ।
কর্কট রাশি (Cancer)
আজ আপনি মানসিক শান্তিতে থাকবেন। দীর্ঘদিনের কোনও পারিবারিক বিবাদ মিটে যেতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। দূরভ্রমণের যোগ রয়েছে।
সিংহ রাশি (Leo)
সিংহ রাশির জাতকদের আজ রাগের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য দিনটি উপযুক্ত নয়। জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই কথাবার্তায় সংযত থাকুন।
কন্যা রাশি (Virgo)
আজ আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে। কোনও সামাজিক কাজে অংশ নিতে পারেন। নতুন চাকরির খোঁজ করছেন যাঁরা, তাঁদের জন্য আজ কোনো ভালো খবর আসতে পারে। আর্থিক স্থিতি মজবুত হবে।
তুলা রাশি (Libra)
আজ কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে, যার ফলে মানসিক ক্লান্তি দেখা দেবে। তবে দিনের শেষভাগে কোনও সুখবর আপনার মন ভাল করে দেবে। লটারি বা ফাটকা ব্যবসা থেকে দূরে থাকুন।
বৃশ্চিক রাশি (Scorpio)
আজ আপনার আটকে থাকা কাজ সম্পন্ন হবে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। ব্যবসায়ীদের জন্য আজ ভাল লাভের মুখ দেখার দিন। প্রেম জীবন সুখের হবে।
ধনু রাশি (Sagittarius)
স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার দিনটি কিছুটা দুর্বল থাকতে পারে। পেটের সমস্যায় ভুগতে হতে পারে। অফিসে বসের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। আইনি বিষয় থেকে দূরে থাকাই শ্রেয়।
মকর রাশি (Capricorn)
আজ আপনার আর্থিক ভাগ্য তুঙ্গে। পৈতৃক সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা রয়েছে। নতুন কোনও গাড়ি বা গ্যাজেট কেনার জন্য দিনটি শুভ। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।
কুম্ভ রাশি (Aquarius)
আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো করবেন না। কর্মক্ষেত্রে শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই চোখ-কান খোলা রাখুন। শিক্ষার্থীদের জন্য কঠোর পরিশ্রমের দিন।
মীন রাশি (Pisces)
মীন রাশির জাতকদের জন্য আজকের দিনটি দারুণ কাটবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় সুযোগ পেতে পারেন। বিবাহিত জীবনে মধুরতা বাড়বে। বিকেল নাগাদ আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।






