অবসরপ্রাপ্ত গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের চাকরির সুযোগ
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৪টি শূন্যপদ
Truth of Bengal: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের Directorate of Registration and Stamp Revenue বিভাগের পক্ষ থেকে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মূলত গ্রুপ-ডি ক্যাটেগরির শূন্যপদ পূরণের উদ্দেশ্যেই এই নিয়োগ করা হবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে আগামী ২ জুন বিকেল ৪টে পর্যন্ত। যোগ্য চাকরিপ্রার্থীদের একটি নির্দিষ্ট সিলেকশন কমিটির মাধ্যমে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের ফলের ভিত্তিতেই চূড়ান্ত নিয়োগ করা হবে।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৪টি শূন্যপদ। পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ-সি অথবা গ্রুপ-ডি পদে কর্মরত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন। ২০২৬ সালের ১ জুন অনুযায়ী কোনও আবেদনকারীর বয়স সাড়ে ৬৪ বছরের বেশি হওয়া চলবে না। প্রাথমিক ভাবে ৬ মাসের জন্য সম্পূর্ণ চুক্তিভিত্তিক পদ্ধতিতে নিয়োগ করা হবে। তবে কাজের প্রয়োজন ও কর্মদক্ষতার ভিত্তিতে এই সময়সীমা বাড়ানো বা পরিবর্তন করা হতে পারে।
নিয়োগপ্রাপ্ত কর্মীদের ১ মাসের নোটিসে অথবা ৬ মাসের মেয়াদ শেষ হলে নিয়োগ বাতিল করা যেতে পারে। মাসে বেতন মিলবে ৮ হাজার টাকা করে। গ্রুপ-ডি কর্মীদের সাধারণ দায়িত্ব ও কর্তব্যই নিয়োগপ্রাপ্ত কর্মীদের পালন করতে হবে। তাঁদের ডিরেক্টরেটের প্রধান কার্যালয় বা এর অধীনস্থ বিভিন্ন অফিসে পোস্টিং দেওয়া হতে পারে।






