কলকাতা

শনিবার কলকাতায় মার্কো রুবিও, দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক

কলকাতায় সংক্ষিপ্ত সফর করবেন মার্কিন বিদেশ সচিব

Truth of Bengal: শনিবার কলকাতায় পা রাখছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। তার আগে নিজের স্ত্রীকে নিয়ে কলকাতায় সংক্ষিপ্ত সফর করবেন মার্কিন বিদেশ সচিব। পূর্বতন তৃণমূল সরকারের সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ২০১২ সালে দেখা করতে এসেছিলেন ইউ এস সেক্রেটারি হিলারি ক্লিনটন ।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রাক্তন আন্ডার সেক্টরি অফ স্টেট টমাস এ. শ্যানন দেখা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী সঙ্গে। ২০২৪ সালে ততকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন মার্কিন কনসাল্ট জেনারেল ক্যাথি জাইলস। এবার কলকাতায় পা লাগছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। তবে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তার সাক্ষাৎ হবে কিনা তা নিয়ে এখনো সরকারি স্তরে স্পষ্ট করা হয়নি।

মার্কিন বিদেশ সচিবের কলকাতা সকলের আগে শুক্রবার চলে আসছেন ভারতে নিযুক্ত মার্কিন দূত সারগিও গোর। শুক্রবার তিনি যাবেন আমেরিকান সেন্টারে। ‌ এরপর তিনি কলকাতার একটি হোটেলে যাবেন ব্যক্তিগত সফরে। ‌

Related Articles