কলকাতারাজ্যের খবর

নির্বাচনী হিংসা রুখতে রাজভবনের বড় পদক্ষেপ! আমজনতার জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করলেন রাজ্যপাল

একাধিক জনপ্রতিনিধি দল রাজ্যপাল আর এন রবি'র সঙ্গে দেখা করেছেন এবং তারা নির্বাচনী হিংসার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছেন

Truth of Bengal: জাতীয় নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে পশ্চিমবঙ্গে দুই দফা নির্বাচন অনুষ্ঠিত হবে।। ‌ আগামী ২৩ তারিখ প্রথম দফা নির্বাচন রয়েছে। দ্বিতীয় দফা ২৯ তারিখ। ‌ প্রথম দফা নির্বাচনের আগে কলকাতার লোকভবন থেকে হেল্পলাইন চালু করা হয়েছে আমজনতার জন্য। ৩১ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জনপ্রতিনিধি দল রাজ্যপাল আর এন রবি’র সঙ্গে দেখা করেছেন এবং তারা নির্বাচনী হিংসার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছেন।

বিগত সময়ে নির্বাচনগুলিতে ব্যাপক ও লাগামহীন হিংসার ইতিহাসের প্রেক্ষিতে হয়মুক্ত ও অভাব নির্বাচন নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশন সুনির্দিষ্ট নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু তার পাশাপাশি লোক ভবন থেকেও সাধারণ মানুষের জন্য ২৪ ঘন্টার হেল্পলাইন চালু করা হলো। প্লিজ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাধারণ মানুষ একাধিক হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে তাদের অভিযোগ জানাতে পারবেন। ইমেইল মারফত তাদের অভিযোগ নেওয়া হবে বলেও লোক ভবন থেকে প্রচারিত প্লিজ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হেল্পলাইন নাম্বার: 03322001022,22001023,22001025,22001026