কলকাতারাজ্যের খবর

নিরাপত্তা প্রত্যাহারে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের

যেসব ব্যক্তি প্রকৃত হুমকির মুখে নন বা পদমর্যাদার ভিত্তিতে নিরাপত্তা পাওয়ার যোগ্য নন, তাঁদের ক্ষেত্রেও নিরাপত্তা ব্যবস্থা তুলে নিতে হবে

Truth of Bengal: রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া ঘিরে নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়নে কড়া পদক্ষেপের নির্দেশ দিল নির্বাচন কমিশন। অপরাধমূলক মামলায় অভিযুক্ত, জামিনে থাকা বা যাদের অপরাধমূলক অতীত রয়েছে,এমন ব্যক্তিদের দেওয়া নিরাপত্তা অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে জানানো হয়েছে, যেসব ব্যক্তি প্রকৃত হুমকির মুখে নন বা পদমর্যাদার ভিত্তিতে নিরাপত্তা পাওয়ার যোগ্য নন, তাঁদের ক্ষেত্রেও নিরাপত্তা ব্যবস্থা তুলে নিতে হবে।কমিশনের নির্দেশ অনুযায়ী, আজকের মধ্যেই এই সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ সম্পন্ন করতে হবে এবং বিস্তারিত স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে রাজ্য পুলিশের নোডাল অফিসারের কাছে।সূত্রের খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে এই নির্দেশিকা বিভিন্ন জেলার জেলাশাসকদের কাছে পাঠানো হয়েছে।

Related Articles