প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ ব্যবহারে এবার দিতে হবে টাকা? জেনে নিন কাদের জন্য আসছে নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন

চ্যাটিং বিনামূল্যে হলেও প্রিমিয়াম ভার্সনে কয়েকটি অতিরিক্ত ফিচার ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

Truth of Bengal: ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ গ্রাহকদের সুবিধার জন্য নতুন ফিচার আনতে চলেছে।
WABetainfo এর প্রতিবেদন অনুযায়ী, প্রিমিয়াম সাবক্রিপশন চালু করতে চলেছে WhatsApp৷ এই সাবক্রিপশনের মধ্যে থাকবে একাধিক নতুন ফিচার। প্রিমিয়াম সাবক্রিপশনের নাম হতে পারে WhatsApp Plus ৷ iOS এবং Android উভয় প্ল্যাটফর্মেই মিলবে নতুন পিচার। চ্যাটিং বিনামূল্যে হলেও প্রিমিয়াম ভার্সনে কয়েকটি অতিরিক্ত ফিচার ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

এছাড়াও পেইড সাবস্ক্রিপশনে চ্যাট ম্যানেজমেন্ট ফিচার থাকবে ফলে ব্যবহারকারীরা যতবার ইচ্ছা WhatsApp এর থিম পরিবর্তন করতে পারবেন ৷ এবং চিরাচরিত সবুজ রঙের বদলে ব্যবহারকারী নিজের পছন্দের রঙের ইন্টারফেস ব্যবহার করতে পারবেন। এছাড়াও পছন্দের রঙের সঙ্গে মিলিয়ে পছন্দের আইকন সেট করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা ৷ এরসঙ্গে চ্যাটিং কনট্যাক্টের পিন লিমিটের সংখ্যাও বাড়ানো হবে। বর্তমানে ব্যবহারকারীরা সর্বাধিক ৩টি কনট্যাক্টের চ্যাট পিন করে রাখতে পারেন ৷ কিন্তু প্রিমিয়াম সাবস্ক্রিপশনে সর্বাধিক ২০টি চ্যাট পিন করতে পারবেন। পাশাপাশি, এক্সক্লুসিভ রিংটোন ফিচার থাকবে প্রিমিয়াম সাবস্ক্রিপশনে ৷