প্রযুক্তি

শেয়ারিং না কি প্রাইভেসি? ক্রিয়েটরদের জন্য স্টোরি ফিচারে নতুন কন্ট্রোল আনল ইনস্টাগ্রাম

শেয়ার করলে ক্রেডিটও দেওয়া থাকবে, সেটা নিশ্চিত করবে ইনস্টাগ্রাম।

Truth Of Bengal: ব্যবহারকারীদের জন্য আসল নতুন সুবিধা। স্টোরি ফিচারে বড়োসড়ো বদল। এবার কোনও ব্যবহারকারীরা কোনো পাবলিক অ্যাকাউন্ট থেকে যে কোনো স্টোরি নিজের প্রোফাইলে পুনরায় শেয়ার করতে পারবেন। এর জন্য অরিজিনাল পোস্টে নিজেকে ট্যাগ করতেও হবে না। iOS এবং অ্যান্ড্রয়েড প্লাটফর্মে এই সুবিধা পাবেন সবাই। Add to story অপশনের মাধ্যমেই পুনরায় শেয়ার করা যাবে। শেয়ার করলে ক্রেডিটও দেওয়া থাকবে, সেটা নিশ্চিত করবে ইনস্টাগ্রাম।

পাশাপাশি, ক্রিয়েটরদের জন্য গোপনীয়তার সুবিধা বা প্রাইভেসি কন্ট্রোলও আনছে ইনস্টাগ্রাম। অ্যাপের প্রাইভেসি সেটিংসের মাধ্যমে Allow Sharing Story অপশন চালু বা বন্ধ করতে পারবেন ক্রিয়েটররা। বন্ধ করা থাকলে সেই পোস্ট পুনরায় শেয়ার করা যাবে না। পাবলিক স্টোরি সহজে শেয়ার করার জন্যই এই সুবিধা আনছে ইনস্টাগ্রাম।

কীভাবে ব্যবহার করবেন নয়া ফিচার?

ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন। কোনো পাবলিক অ্যাকাউন্টে স্টোরি দেখলে ক্লিক করুন। Add to Story অপশন ক্লিক করতে হবে।ক্লিক করলেই নিজের অ্যাকাউন্টে দেখা যাবে।