কলকাতারাজ্যের খবর
ভ্যালেন্টাইন ডে তে শেষ হবে শুনানি পর্ব, নতুন দিনক্ষণ ঘোষণা কমিশনের
মনে করা হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন বেড়ে হতে পারে ২১ ফেব্রুয়ারি
জয় চক্রবর্তী: আশঙ্কাই সত্যি হল। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন তাদের অপরিকল্পিত এস আই আর -এর কাজে অসফল রইল। সাত ফেব্রুয়ারি শুনানি শেষ হওয়ার কথা থাকলেও, তা করতে পারলো না নির্বাচন কমিশন। নতুন সময়সীমা ধার্য করল কমিশন। শুনানি শেষ করার নতুন সময়সীমা ১৪ ফেব্রুয়ারি। তার ফলে মনে করা হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন বেড়ে হতে পারে ২১ ফেব্রুয়ারি।
৭ ফেব্রুয়ারি শুনানি শেষ হওয়ার দিন ছিল। আর ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ছিল। দক্ষিণ ২৪ পরগনা সহ বেশকিছু জেলায় শুনানি পর্ব অসমাপ্ত রয়েছে। যার ফলে ১৪ ফেব্রুয়ারি শুনানি শুষ্ক করার নতুন সময়সীমা ধার্য হয়েছে। সেই অর্থে চূড়ান্ত ভোটার তালিকা পেশ হবার সম্ভাবনা ২১ ফেব্রুয়ারি।






