বর্ধিত লক্ষীর ভান্ডারের টাকা শুক্রবার থেকেই অ্যাকাউন্টে
বাজেট পেশের ২৪ ঘন্টার মধ্যেই মহিলা বক্তাদের একাউন্টে ঢুকে গেল বর্ধিত হারে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা।
Truth Of Bengal: সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে গত ৫ তারিখ রাজ্য বিধানসভায় ভোট অন একাউন্টস বা অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিধানসভা অধিবেশনে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটে লক্ষীর ভান্ডারের অর্থ ৫০০ টাকা বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয়েছিল।
বাজেট পেশের ২৪ ঘন্টার মধ্যেই মহিলা বক্তাদের একাউন্টে ঢুকে গেল বর্ধিত হারে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা। সাধারণ উপভোক্তা দের জন্য যা ছিল এক হাজার টাকা, অন্তর্বর্তীকা দিন বাজেটের পর তা হয়েছে পনেরশো টাকা। আর যাদের ছিল বারোশো টাকা, তাতে হয়েছে ১৭০০ টাকা। বাজেট পেশের আগেই লক্ষীর ভান্ডার নিয়ে উৎসাহ তুঙ্গে ছিল।
শেষ পর্যন্ত রাজ্য সরকারের অন্তর্বর্তীকালীন বাজেটে ৫০০ টাকা বৃদ্ধির কথা এই প্রকল্পের ক্ষেত্রে প্রস্তাব রাখা হয়। বাজেট পেশে ২৪ ঘন্টার মধ্যেই উপভোক্তাদের ব্যাংক একাউন্টে লক্ষীর ভান্ডার প্রকল্পের বর্ধিত হাড়ে অর্থ শুক্রবারেই প্রবেশ করল।






