“সোমনাথ মন্দির চিরন্তন দেবত্বের প্রতীক”, বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর
মোদি তাঁর সোশাল পোস্টে উল্লেখ করেছেন, এক হাজার বছর আগে, ১০২৬ সালের জানুয়ারিতে প্রথমবার এই পবিত্র মন্দির আক্রমণের শিকার হয়েছিল।
Truth Of Bengal: গুজরাটের সোমনাথ মন্দির চিরন্তন দেবত্বের মূর্ত প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। রবিবার ‘সোমনাথ স্বাভিমান পর্ব’ অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাজমাধ্যমে টুইট করেছেন। এদিন তিনি ‘শৌর্য যাত্রা’ নামের শোভাযাত্রায়ও অংশ নেবেন। এরপর মন্দিরে পুজো দেন এবং জনসভায় বক্তৃতা করবেন। মোদি তাঁর সোশাল পোস্টে উল্লেখ করেছেন, এক হাজার বছর আগে, ১০২৬ সালের জানুয়ারিতে প্রথমবার এই পবিত্র মন্দির আক্রমণের শিকার হয়েছিল। ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার নামই সোমনাথ।
Somnath stands as a beacon of eternal divinity. Its sacred presence continues to guide people across generations. Here are highlights from yesterday’s programmes, including the Omkar Mantra chanting and drone show.#SomnathSwabhimanParv pic.twitter.com/lCZxiaauMp
— Narendra Modi (@narendramodi) January 11, 2026
মোদি লিখেছেন, “চিরন্তন দেবত্বের মূর্ত প্রতীক হিসেবে সোমনাথ মন্দির প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে পথ দেখিয়ে এসেছে।” তাঁর পোস্টের সঙ্গে শনিবার মন্দিরে হওয়া সকল আনুষ্ঠানিকতার ছবি এবং ওঙ্কার মন্ত্রপাঠের ড্রোন ভিডিও শেয়ার করেছেন। উল্লেখ্য, শনিবার থেকে তিন দিনের গুজরাট সফরে প্রধানমন্ত্রী সোমনাথ মন্দির দর্শন ও পূজাপাঠে অংশ নিচ্ছেন।
ইতিহাসের কথা বলতে গেলে, সোমনাথ মন্দির প্রথমবার আক্রমণের শিকার হয় ১০২৬ সালে। ১৯৫১ সালে মন্দিরটি আধুনিকীকরণ করা হয়। ২০০১ সালে আধুনিকীকরণের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অটল বিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আডবাণী। চলতি ২০২৬ সালে সেই ঐতিহাসিক মুহূর্তের ৭৫ বছর পূর্ণ হবে।
রবিবার সকাল ৯টা ৪৫ মিনিটে শুরু হয় ‘শৌর্য যাত্রা’। এরপর ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী মন্দিরে পুজো দেবেন। মন্দির থেকে সদভাবনা ময়দানে তিনি ভাষণ দেবেন। এরপর রাজকোটের উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর ১টা ৩৫ মিনিট নাগাদ মারওয়ারি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য মেলা ও প্রদর্শনীতে অংশ নেবেন। দুপুর ২টায় কচ্ছ এবং সৌরাষ্ট্রে ‘ভাইব্র্যান্ট গুজরাট সম্মেলন’-এ যোগ দেবেন প্রধানমন্ত্রী।






