রাজ্যের খবর

২৬-এর নির্বাচনে ধর্মই হাতিয়ার! এবার মোদির কণ্ঠে “হরিনাম” ও “জয় নিতাই”

তিনি ভারচুয়ালি সভাস্থলে উপস্থিত মানুষদের উদ্যেশে বার্তা দেন। সেথানেই তাঁর কণ্ঠে শোনা গেল হরিনাম ও শ্রী চৈতন্যের প্রসঙ্গ।

Truth Of Bengal: SIR-এর খসড়া তালিকা প্রকাশের পর প্রথমবার বঙ্গে মোদি। নদিয়ার তাহেরপুরে শনিবার জোড়া সভায় অংশ নেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। একটি সরকারি ও একটি রাজনৈতিক। কিন্তু কুয়াশার দাপটের কারণে তাঁর কপ্টার ল্যান্ড করতে পারেনি। তাই তিনি ভারচুয়ালি সভাস্থলে উপস্থিত মানুষদের উদ্যেশে বার্তা দেন। সেথানেই তাঁর কণ্ঠে শোনা গেল হরিনাম ও শ্রী চৈতন্যের প্রসঙ্গ।

সভাস্থলে না পৌঁছনোর কারণে অডিয়ো বার্তায় প্রথমে সকলের কাছে ক্ষমা চান প্রধানমন্ত্রী। তিনি বললেন, ”জয় নিতাই, বড়রা প্রণাম নেবেন। সকলকে শুভেচ্ছা। ক্ষমাপ্রার্থী, আবহাওয়া খারাপ থাাকর কারণে পৌঁছতে পারিনি।”

এর পরই তিনি বলেন, নদিয়া এমন একটি স্থান যেখানে প্রেম, করুনা আর ভক্তির জীবন্ত স্বরূপ শ্রী চৈতন্য মহাপ্রভু জন্ম হয়েছিলেন। নদিয়া জুড়ে যখন হরিনাম যে সংকীর্তণের ছড়িয়েছিল তা শুধু ভক্তি গীত নয়। তা একতার আহ্বান।

তিনি মতুয়া সমাজের কথা তুলেও বলেন, এই সমাজকে এগিয়ে নিয়ে গিয়েছে। তাঁর কথায় উঠে এসেছে শ্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর ও আর বড় মা’র নাম।

Related Articles