কলকাতা
Governor CV Ananda Bose: বাংলার ভোটার হতে চান রাজ্যপাল! বৃহস্পতিবার পূরণ করলেন এনুমারেশন ফর্ম
রাজ্যপাল লোক ভবনে বিএলও'র কাছে এনুমারেশন ফর্ম পূরণ করে জানিয়েছেন, তিনি বাংলার দত্তক সন্তান হতে চান।
Truth of Bengal: বৃহস্পতিবার বাংলার ভোটার হতে চেয়ে এনুমারেশন ফর্ম পূরণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল লোক ভবনে বিএলও’র কাছে এনুমারেশন ফর্ম পূরণ করে জানিয়েছেন, তিনি বাংলার দত্তক সন্তান হতে চান।
বাংলার ভোটার হতে চান রাজ্যপাল! বৃহস্পতিবার পূরণ করলেন এনুমারেশন ফর্ম pic.twitter.com/0BpUsImDC7
— TOB DIGITAL (@DigitalTob) December 11, 2025
নেতাজি সুভাষ চন্দ্র বোস থেকে অনুপ্রাণিত তার পরিবার। তিনিও ‘বোস’ ব্যবহার করেন তার নামের সঙ্গে। বাংলা সংস্কৃতি সঙ্গে যুক্ত থাকতে চান রাজ্যপাল। সেই কারণে এমন পদক্ষেপ বলেই জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।






