খেলা

Shubman Gill: টি-টোয়েন্টি সিরিজে শুভমনকে পেতে চেষ্টার ত্রুটি নেই, তৈরি বিশেষ রুটিনও

এই প্রসঙ্গে সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতের তারকা ব্যাটারকে সুস্থ করে তুলতে মেরুদণ্ড বিশেষজ্ঞ অভয় নেনে-র নেতৃত্বে একটি মেডিক্যাল টিমও গঠন করা হয়েছে।

Truth of Bengal: কলকাতায় প্রথম টেস্টে ব্যাট করার সময় ঘাড়ে গুরুতর চোট পেয়েছিলেন ভারত অধিনায়ক শুভমন গিল। সেই চোটের কারণেই গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজেও শুভমনকে ছাড়াই গত রবিবার দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কিন্ত তারপর টি-টোয়েন্টি সিরিজের জন্য শুভমনকে যাতে পুরোপুরি সুস্থ করে তোলা যায়, সে-কারণে জোরকদমে চেষ্টা করা হচ্ছে বিসিসিআই-র পক্ষ থেকে। এমনকি এই ব্যাপারে নাকি চেষ্টার কোনও ত্রুটিই রাখতে রাজি নয় বোর্ড কর্তারা।

এই প্রসঙ্গে সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতের তারকা ব্যাটারকে সুস্থ করে তুলতে মেরুদণ্ড বিশেষজ্ঞ অভয় নেনে-র নেতৃত্বে একটি মেডিক্যাল টিমও গঠন করা হয়েছে। এমনকি অভয় নেনের সঙ্গে সেই দলে রয়েছেন বোর্ডের মেডিক্যাল দলের সদস্যরাও। ওইসব চিকিৎসকরা সকলে মিলে পঞ্জাব কা পুত্তরের জন্য একটি বিশেষ রুটিনও তৈরি করেছেন। এখন সেই নিয়ম প্রতিনিয়ত মানতে হবে শুভমনকে। বিশেষ সূত্রের খবর, শুভমন এখন মুম্বাইতে চিকিৎসার জন্য থাকলেও আগামী কয়েকদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠলে তাঁকে বেঙ্গালুরুতে পাঠানো হবে। সেখানে সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাব করবেন গিল।

এদিকে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন শুভমনের চোট যথেষ্ট গুরুতর। বোর্ড তাঁকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে যতই খেলানোর চেষ্টা করুক না কেন, মনে হয় না প্রোটিয়াদের বিপক্ষে ওই সিরিজে মাঠে নামা সম্ভব হবে শুভমনের। তবে আগামী বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে তাঁকে ব্যাট হাতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Related Articles