কলকাতারাজ্যের খবর

Manoj Pant: উন্নয়নের কাজ আটকানো যাবে না: নির্দেশ মুখ্য সচিবের

শুক্রবার নির্বাচন কমিশনের বৈঠকের পর শনিবার নবান্নতে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেয় সমস্ত জেলার জেলা শাসকরা। এস আই আর তার মতো করে এগোবে। ‌

জয় চক্রবর্তী: রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত উন্নয়নমূলক কাজ পরিকল্পনামাফিক এগুনো হচ্ছে, তা কোনমতেই যেন বন্ধ না হয়। এস আই আর আবহে নবান্নের বৈঠক থেকে সমস্ত জেলা শাসকদের নির্দেশ মুখ্য সচিব মনোজ পন্থের। শুক্রবার নির্বাচন কমিশনের বৈঠকের পর শনিবার নবান্নতে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেয় সমস্ত জেলার জেলা শাসকরা। এস আই আর তার মতো করে এগোবে। ‌

কিন্তু তার জন্য উন্নয়নমূলক কাজে বাধার সৃষ্টি যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে। ‌ পাশাপাশি ‘বাংলার বাড়ি’ প্রকল্পে অতিরিক্ত নজর দিতে হবে। বৈঠকে নির্দেশ মুখ্য সচিবের। ডিসেম্বর মাসে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাবেন উপভোক্তারা। নির্দিষ্টভাবে তাদের তালিকা তৈরি করে পাঠাতে হবে নবান্নতে। টেন্ডার ফেলে রাখা যাবে না। ‌ বাস্তবে পরিণত করতে হবে। ‌ বৈঠকে নির্দেশ মুখ্য সচিব মনোজ পন্থের বলেই নবান্ন সূত্রে খবর।

Related Articles