অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টের ফাইনালে পৌঁছলেন লক্ষ্য সেন
প্রসঙ্গত, এই টুর্নামেন্টে যখন বিশ্বের অন্যান্য খ্যাতনামা শার্টলাররা প্রথম দিকেই বিদায় নিয়েছেন, সেখানে লক্ষ্যর এমন সাফল্য স্বাভাবিকভাবেই ভারতীয় ব্যাডমিন্টন জগতে নতুন আশার আলো জ্বালিয়েছে।
Truth Of Bengal: শনিবার চলতি মরসুমের অস্ট্রেলিয়া ওপেনের সেমিফাইনালে ব্যাডমিন্টন কোর্টে নেমেছিলেন ভারতীয় শার্টলার লক্ষ্য সেন। লক্ষ্যর প্রতিদ্বন্দ্বী ছিলেন চিনা তারকা চৌ তিয়েন চেন। ম্যাচে চিনা শার্টলারকে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছেন ভারতীয় তারকা। ম্যাচের ফল ১৭-২১, ২৪-২২, ২১-১৬। এক ঘণ্টা ২৬ মিনিটেই ম্যাচ নিজের পকেটে পুরে নিতে সক্ষম হন লক্ষ্য।
Finals up for grabs as Lakshya Sen contests Chou Tien Chen.#BWFWorldTour #AustralianOpen2025 pic.twitter.com/rlKrViQrzz
— BWF (@bwfmedia) November 22, 2025
প্রসঙ্গত, এই টুর্নামেন্টে যখন বিশ্বের অন্যান্য খ্যাতনামা শার্টলাররা প্রথম দিকেই বিদায় নিয়েছেন, সেখানে লক্ষ্যর এমন সাফল্য স্বাভাবিকভাবেই ভারতীয় ব্যাডমিন্টন জগতে নতুন আশার আলো জ্বালিয়েছে। এবং অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছোনোর সঙ্গে সঙ্গেই চলতি বছরে লক্ষ্য কোনও দ্বিতীয় বড় টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেন। এর আগে ভারতীয় শার্টলার হিসেবে লক্ষ্য ফাইনালে উঠেছিলেন হংকং ওপেনের।
চলতি বছরে অস্ট্রেলিয়ার ওপনের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী রবিবার। সেই ম্যাচে ভারতীয় শার্টলারকে খেতাব জয়ের জন্য লড়াই করতে হবে জানানিজ শার্টলার লিন চুং ইর বিপক্ষে। উল্লেখ্য, এই টুর্নামেন্টে শুধু লক্ষ্যই ভারতীয় শার্টলার হিসেবে অংশগ্রহণ করেছিলেন তা নয়, কিদাম্বী শ্রীকান্ত, এইচএস প্রণয়রাও অংশ নিলে তাঁরা আগেই বিদায় নিলেও একমাত্র ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে সমর্থ হলেন লক্ষ্যই।






