রাজ্যের খবর

Huge Fencidil: সীমান্তে নাকা চেকিংয়ের সময় গাড়ি থেকে উদ্ধার প্রায় ১২০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ

ফরাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন জানান, মহম্মদ হাকিম সেখ, বাড়ি মালদা জেলার জদুপুর।

কল্যাণ বিশ্বাস, মুর্শিদাবাদঃ আবারও সিমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমানে ফেনসিডিল উদ্ধার করলো সুতি থানার পুলিশ। সুতি চাঁদের মোড় সংলগ্ন এলাকায় পুলিশে নাকা চেকিং করার সময় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১১৯২ বোতল ফেনসিডিল। গ্রেফতার করা হয় গাড়ির চালককে। গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ।

ফরাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন জানান, মহম্মদ হাকিম সেখ, বাড়ি মালদা জেলার জদুপুর। বুধবার গোপন সুত্রে খবর পেয়ে সুতি থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাঝির নেতৃত্ব পুলিশের একটি টিম অভিযান চালায় সুতি চাঁদের মোড় সংলগ্ন এলাকায়। সেই সময় মালদা থেকে সুতি গামী একটি গাড়ি আটক করা হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে ১১৯২ বোতল ফেনসিডিল (নিসিদ্ধ কফ সিরাপ) উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় গাড়ির চালককে।

পুলিশের প্রাথমিক অনুমান এই বিপুল পরিমানে ফেনসিডিল (নিসিদ্ধ কফ সিরাপ) সুতি থানা এলাকায় হাত বদল করা কথা ছিল। তারপর বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই নিয়ে আসা হয়েছিলো। ধৃতকে ১০ দিনের পুলিশ হেপাজতের আবেদন চেয়ে জঙ্গীপুর আদালতে পাঠানো হয়। ধৃতের সঙ্গে আরোও কারা কারা জড়িত, এছাড়া কোথায় থেকে নিয়ে এসেছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল তার তদন্ত করে দেখছে সুতি থানার পুলিশ।

Related Articles