খেলা

ইপিএলে জয় চেলসি, আর্সেনালের, সৌদি লিগে জয় রোনাল্ডোদের, সিরিএ-তে পয়েন্ট নষ্ট এসি মিলানের

সেই দলের বিপক্ষেও গোল পেতে মার্সেকার দলকে অপেক্ষা করতে হল প্রায় ৫০ মিনিট।

Truth Of Bengal: চলতি বছরের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত ছন্দে রয়েছে ব্লুজরা। সেই ধারা তারা বজায় রাখছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচেও। শনিবার সেন্টফ্রোর্ড ব্রিজে চেলসি মুখোমুখি হয়েছিল উলভসের। সেই ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় এঞ্জো মার্সেকার দল।

শনিবার চলতি বছরের পয়েন্ট টেবিলের সবচেয়ে নীচে রয়েছে উলভস। সেই দলের বিপক্ষেও গোল পেতে মার্সেকার দলকে অপেক্ষা করতে হল প্রায় ৫০ মিনিট। তবে প্রথমার্ধে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি গার্নাচো, জোয়াও পেদ্রোরা। ফলে গোলশূন্যভাবেই শেষ হল ম্যাচের প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরে এসে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ব্লুজরা। ম্যাচের ৫১ মিনিটে গার্নাচোর নিখুঁত সেন্টারে মাথা ছুঁইয়ে চেলসির হয়ে প্রথম গোল করেন মালো গুস্তো। এরপর দ্বিতীয় গোলের জন্য চেলসিকে অপেক্ষা করতে হয় আরও ১৫ মিনিট। এবার নীল জার্সিধারীদের হয়ে স্কোরশিটে নাম তোলেন জোয়াও পেদ্রো। এই গোলের সঙ্গে সঙ্গে প্রিমিয়ার লিগের আসরে নিজের ১০০তম গোলটি করে ফেলেন পেদ্রো।

চেলসি তাদের তৃতীয় গোলটি পায় ম্যাচের ৭৩ মিনিটে। গার্নাচোর ঠিকানা লেখা পাস থেকে ব্লুজদের হয়ে গোল করেন পেদ্রো নেটো। ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রইল এঞ্জো মার্সেকার দল। তাদের সংগ্রহ ১১ ম্যাচে ২০ পয়েন্ট। শীর্ষে রয়েছে আর্সেনাল। সমসংখ্যক ম্যাচে তাদের সংগ্রহ ২৬ পয়েন্ট।

এদিকে সিরিএ লিগে পয়েন্ট নষ্ট করল এসি মিলান। এক কথায় মিলানের দলটির পচা শামুকে পা কাটল বলা যেতেই পারে। পয়েন্ট টেবিলের প্রথম দশে না থাকা দল পারমার বিপক্ষে আটকে গেল এসি মিলান। ম্যাচের ১২ মিনিটে এসি মিলানকে প্রথম এগিয়ে দেন অ্যালেক্সিস সালেমেকার্স। এরপর ২৬ মিনিটে আবার এগিয়ে যায় মিলান। পেনাল্টি থেকে এবার গোল রাফায়েল লেয়াও।

Related Articles