YouTube: এআই প্রযুক্তির সাহায্যে করা ডিপফেক ভিডিও কিনা যাচাই করতে নয়া ফিচার ইউটিউবে
এই টুল চালু থাকলে থার্ড পার্টি কনটেন্ট ক্রিয়েটরদের গলা ও চেহারা নকল করে ডিপফেক ভিডিও তৈরি করে অসৎ উপায় নিতে পারবে না।
Truth of Bengal: কনটেন্ট ক্রিয়েটরদের এআই প্রযুক্তির সাহায্যে করা ডিপফেক ভিডিওর হাত থেকে সুরক্ষিত রাখতে ইউটিউবে নয়া ফিচার চালু করা হয়েছে। কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে চলা লাইকনেস ডিটেকনেস টুল চালু হয়েছে ইউটিউবে। এই টুল চালু থাকলে থার্ড পার্টি কনটেন্ট ক্রিয়েটরদের গলা ও চেহারা নকল করে ডিপফেক ভিডিও তৈরি করে অসৎ উপায় নিতে পারবে না। ইউটিউব স্টুডিওর অধীনে ইউটিউব পার্টনার প্রোগ্রামের সদস্যদের জন্য নয়া ফিচার চালু করা হয়েছে। এই ফিচার চালু থাকলে কনটেন্ট ক্রিয়েটররা খুব সহজে ভুয়ো ভিডিওকে চিহ্নিত করতে পারবে। বিটা ভার্সনে আপাতত ইউটিউবের জন্য ফিচার চালু হয়েছে।
কোনো ভিডিওতে কনটেন্ট ক্রিয়েটরের মুখচ্ছবি থাকলে তা ইউটিউবের এআই সিস্টেম স্ক্যান করে দেখবে। এআই জেনারেটেড ভিডিও নিয়ে কনটেন্ট ক্রিয়েটরদের কাছে সতর্কবার্তা চলে যাবে। ইউটিউবে এআই প্রযুক্তির সাহায্যে করা নকল ভুয়ো ভিডিও সরিয়ে ফেলার রিকুয়েষ্ট চলে আসবে। লাইকনেস ডিটেকশন ফিচার ব্যবহার করতে হলে সরকারি সচিত্র পরিচয়পত্র ও ভিডিও সেলফি আপলোড করতে হবে। ইউটিউব স্টুডিও খুলুন। বাঁদিকের মেনুতে কনটেন্ট ডিটেকশন অপশনে ঢুকে ক্লিক করুন। লাইকনেস অপশন বেছে নিন। স্টার্ট নাও অপশন চালু করুন। আপনার চেহারা ও গলার স্বরের আদলে ভুয়ো নকল ভিডিও আছে কিনা জানতে ইউটিউবের বায়োমেট্রিক প্রযুক্তি বেছে নিন।
সচিত্র পরিচয়পত্র ও ভিডিও সেলফি আপলোড করুন। প্রক্রিয়া সম্পূর্ণ হলে ইমেইল বার্তা চলে আসবে। ৫ দিন সময় লাগবে। ইউটিউব স্টুডিও খুলুন। বাঁদিকের মেনুতে কনটেন্ট ডিটেকশন অপশনে ঢুকে ক্লিক করুন। লাইকনেস অপশন বেছে নিন। ফর রিভিউ অপশন চালু করুন। এআই প্রযুক্তির সাহায্যে করা নকল ভুয়ো ভিডিও পরীক্ষা করে দেখুন। এআই প্রযুক্তির সাহায্যে করা নকল ভুয়ো ভিডিও সরিয়ে ফেলার জন্য অনুরোধ জানানো যাবে। এআই প্রযুক্তির সাহায্যে করা নকল ভুয়ো ভিডিও না হলে সেটাও জানানো যাবে।






