সিডনিতে আহত শ্রেয়সের বিষয়ে বড় আপডেট দিলেন স্কাই
তাঁর চোট এতটাই গুরুতর ছিল যে, শ্রেয়সকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে আইসিইউতে পর্যন্ত রাখতে হয়।
Truth Of Bengal: সম্প্রতী সিডনিতে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় একদিনের ম্যাচে অজি ব্যাটার অ্যালেক্স ক্যারির ক্যাচ তালুবন্দি করতে গিয়ে পাজরে গুরুতর চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। তাঁর চোট এতটাই গুরুতর ছিল যে, শ্রেয়সকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে আইসিইউতে পর্যন্ত রাখতে হয়। অবশ্য বর্তমানে আইসিইউতে থেকে শ্রেয়সকে বাইরে আনা হয়েছে, এবং তিনি এখন স্থিতিশীল আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছ। এদিকে শ্রেয়সের এই অবস্থা দেখে তাঁর সঙ্গে ফোনে কথা বলেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।
আগামিকাল থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হচ্ছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচের আগে সাংবাদিক সম্মলনে এসে শ্রেয়সের ব্যাপারে প্রশ্ন করতেই স্কাই জানান, ‘শ্রেয়স যেদিন প্রথম সিডনির মাঠে বাম পাঁজরে চোট পান, তারপরই আমি ওকে ফোন করেছিলাম, কেমন আছে জানার জন্য। কিন্তু তখন ওর কাছে ফোন ছিল না। বাধ্য হয়ে আমি কমলেশ জৈনকেও ফোন করি। যাইহোক পরে জানতে পারি শ্রেয়সকে এখনও পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। তাঁর সঙ্গে আমার ফোনে দু’দিন কথা হয়েছে। এবং এটা অত্যন্ত একটা ভাল দিক। এমনকি এসএমএস-এর উত্তর দিচ্ছে। যা দেখে আমার মনে হয় ও আগের থেকে এখন অনেকটাই সুস্থ আছে।’
এই প্রসঙ্গ সূর্য আরও বলেন, ‘শ্রেয়সের সঙ্গে যেমন চিকিৎসকরা প্রতিনিয়ত নজর রাখছেন, তেমনি আমরাও ফোনে ওর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারাও শ্রেয়সের পাশে আছেন, তাঁরাও খোঁজ রাখছেন প্রতিনিয়ত। খুব সম্ভবত ওকে আমাদের সঙ্গেই দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারব।’


