রাজ্যের খবর

ফসলের রোগ নির্ধারণ করবে সেন্সর! কৃষিতে প্রযুক্তিগত বিপ্লব কেন্দ্রীয় সংস্থার বিজ্ঞানীদের

সনাতন গরাই, দুর্গাপুর: কৃষক বন্ধুরা আর অনুমানের ওপর নির্ভর করবে না। বরং নিজেরাই মাঠে ফসলের রোগ শনাক্ত করতে পারবেন। তার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ দিতে পারবেন। কেন্দ্রীয় গবেষণার বিজ্ঞানীরা এই প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা দ্রুত ও নির্ভুলভাবে ফসলের রোগ নির্ণয় করবে। (Durgapur)

আরও পড়ুনঃ Donald Trump: “মোদি আমার ভালো বন্ধু,” বললেন ট্রাম্প; কী আলোচনা হল দুই রাষ্ট্রনেতার?

এই বিষয়ে গবেষক দীপনারায়ণ রায় জানান, “আমাদের বিশেষ অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চাষিরা সহজেই বুঝতে পারবেন কোন ফসল কোন রোগে আক্রান্ত এবং কী ধরনের চিকিৎসা প্রয়োজন।” অনুমানের ওপর নির্ভর করে অনেক সময় কীটনাশক ব্যবহার করা হয়, যা ফসলের ক্ষতি করছে এবং মানব শরীরের জন্যও ক্ষতিকর। এই সমস্যা মোকাবিলার উদ্দেশ্যেই বিজ্ঞানীরা কাজ শুরু করেছেন।” (Durgapur)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

ফসলের মান বোঝার জন্য মনিটরিং সিস্টেম রয়েছে। একটি মেশিন যেখানে লাগানো রয়েছে সেন্সর, তার মাধ্যমে ফসলের গুণমানটা বোঝা যাবে এবং মনিটরের সামনে তা দেখা যাবে।

চিত্র: নিজস্ব
চিত্র: নিজস্ব

সিএমইআরআই ডিরেক্টর নরেশ চন্দ্র মুর্মু বলেন, “আমরা চাই চাষিরা নিরাপদ ও সঠিকভাবে ফসলের যত্ন নিতে পারুক। প্রযুক্তির সাহায্যে ফসলের রোগ নির্ণয় করা গেলে কীটনাশকের অতিরিক্ত ব্যবহারও কমবে।” (Durgapur) এছাড়া রয়েছে ড্রোনের মাধ্যমে শস্যে জল দেওয়ার পদ্ধতি। । যার মাধ্য়মে সঠিকভাবে জল ফসলে পৌঁছোয়।

চিত্র: নিজস্ব

নতুন প্রজন্ম এখন আর মাঠমুখি হচ্ছেন না। তারা প্রতিযোগিতার বাজারে গ্রামের পরিবেশ এবং চাষবাস বোঝার আগেই হারিয়ে যাচ্ছে। বিভিন্ন ব্য়বসা-বাণিজ্য় ও অন্য়ান্য় পেশার ঝুকতে শুরু করেছে। অন্য়দিকে বিজ্ঞানীরা প্রযুক্তির মাধ্যমে দেখানোর চেষ্টা করছেন, গ্রামে খাদ্যের যে অফুরন্ত সম্ভাবনা রয়েছে তা কাজে লাগালে খাদ্যের সংকট তৈরি হবে না। এই পদক্ষেপ কৃষি ও প্রযুক্তির মেলবন্ধনের নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। (Durgapur)