নিষিদ্ধ শব্দবাজি ধরা পড়ল গোডাউনে! গ্রেফতার ব্যবসায়ী
কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: সামনেই বাঙালির আলোর উৎসব দীপাবলি। তবে এই উৎসবে নিষিদ্ধ হয়েছে শব্দবাজির ব্যবহার। এই শব্দবাজিতে একদিকে যেমন পরিবেশ দূষিত হয় অন্যদিকে শব্দ দূষণ ছড়ায় চারিদিকে। যে কারণে ই এই শব্দবাজি কে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু প্রশাসনিক এই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়েও কিছু অসাধু ব্যক্তি দীপাবলি ও কালী পুজোতে শব্দবাজি ব্যবহার করে।
আরও পড়ুনঃ ধনতেরাসে লক্ষ্মীর আহ্বানে সোনা, কাঁসা, প্রদীপ কেনা, উপচে পড়া ভিড় বর্ধমানে
এই অসাধু ব্যক্তিদের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরেই বাঁকুড়া জেলা পুলিশ সচেতন মূলক প্রচার করছে। তারপরও সচেতন হচ্ছে না দোষীরা। যে কারণেই গতকাল রাতে বাঁকুড়া জেলার পাত্রসায় থানার একটি বিশেষ টিম রাতের অন্ধকারে পাত্রসায়েরের বালসি বারাসাত মোড়ে আচমকাই অভিযান চালায়। সেখানে গিয়ে শঙ্খচূড় কুন্ডু নামের একজন ব্যবসায়ীর গোডাউনে পুলিশের নজরে আসে বিপুল পরিমাণে শব্দবাজি মজুত করে রেখেছে ওই ব্যবসায়ী।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এরপরেই পাত্রসায় থানার পুলিশের বিশেষ টিম ওই ব্যবসায়ীর কাছে শব্দবাজি মজুত করে রাখার বৈধ নথি চাইলে কোনও রকম বৈধ নথিপত্র দেখাতে পারেনি সে। এর পরেই গোডাউনে থাকা সমস্ত শব্দবাজি বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি গ্রেফতার করা হয় ব্যবসায়ী শঙ্খচূড় কুন্ডুকে। জানা যায়, অভিযুক্তর বিরুদ্ধে আইনানব ব্যবস্থা গ্রহণ করেছে পাত্রসায়ের থানার পুলিশ।






