আন্তর্জাতিক

আফগানিস্তান-পাকিস্তানকে ‘আলোচনার মাধ্যমে’ সমস্যা সমাধানের বার্তা সৌদির

বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে কী বলছে আরব?

Truth Of Bengal: কাবুলে হামলা চালানোর পাল্টা তালিবানের তরফ থেকে যেভাবে দেওয়া হয়েছে , তা এখন চর্চার বিষয় হয়ে উঠেছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। অধিকাংশেরই মতে, এর জল অনেকদূর পর্যন্ত গড়াবে। এই আবহাওয়ায় এবার নিজের মতামত জানাল সৌদি আরব। কী বক্তব্য তাঁদের? সৌদি আরবের তরফ থেকে দুই দেশকেই যুদ্ধে না জড়ানোর বার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ১২ আসনের দাবি হেমন্তের দলের! বিহার নির্বাচনে চাপে ইন্ডিয়া জোট

আফগানিস্তান ও পাকিস্তান, দুই দেশকেই সৌদি আরব বার্তা দিয়েছে যেন তারা যুদ্ধে না জড়ায়। শুধু তাই নয়, দুজনকেই সংযম দেখানোর কথা বলেছেন। তাঁদের বক্তব্য, দুপক্ষই যেন সমস্যার সমাধান করে আলোচনার মাধ্যমে এবং যেন শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখে। কিন্তু এক্ষেত্রে পাকিস্তান তাকিয়ে রয়েছে সৌদি আরবের দিকেই। কারণ সম্প্রতি দুজনের মধ্যে সম্পন্ন হয়েছে প্রতিরক্ষা চুক্তি, যেখানে বলা হয়েছে যে দুজনের মধ্যে যে কারোর দেশে হামলা হলে অপর দেশ তাকে রক্ষা করবে।

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে সৌদি আরব এই মুহূর্তে কার পক্ষে দাঁড়াবে। আন্তর্জাতিক রাজনৈতিক মহলের মতে পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত জটিল এবং সেক্ষেত্রে হয়তো নিজেদের দূরে সরিয়ে রাখবে সৌদি আরব। ওয়াকিবহাল মহলের মতে আরও অনেক দেশ এই ব্যাপারে নাক গলাতে পারে, যা বিষয়টিকে জটিল থেকে জটিলতর করে তুলবে এবং মোড় ঘুরিয়ে দেবে ‘ইন্টারন্যাশনাল পলিটিক্স’এর। সুতরাং এই নিয়ে অনেক প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রসঙ্গত, এই পর্যন্ত একাধিক পাক সেনা আহত ও নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকটি আউটপোস্টও দখল করা হয়েছে, যা চাপ বাড়িয়েছে পাক সরকারের।

Related Articles