চাকরি
KP-র ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ পরীক্ষা কবে? কীভাবে করবেন অ্যাডমিটকার্ড ডাউনলোড?
রেজিস্টার্ড মোবাইল ফোন নম্বর, জন্মতারিখ দিয়ে অফিশিয়াল ওয়েবসাইট মারফত হল টিকিট ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিন।
Truth Of Bengal: কলকাতা পুলিশের ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের লিখিত পরীক্ষা হবে ১২ অক্টোবর। অ্যাডমিট কার্ড রিলিজ করা হয়েছে। রেজিস্টার্ড মোবাইল ফোন নম্বর, জন্মতারিখ দিয়ে অফিশিয়াল ওয়েবসাইট মারফত হল টিকিট ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিন।
হল টিকিটে থাকবে চাকরিপ্রার্থীদের নাম, রোল নম্বর, জন্মতারিখ, পরীক্ষার তারিখ ও সময়, পরীক্ষা কেন্দ্রের ঠিকানা। ১২ অক্টোবর পরীক্ষার দিন পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে হবে। অ্যাডমিট কার্ড ছাড়াও সচিত্র পরিচয়পত্র রাখতে হবে। কোনো নিষিদ্ধ বস্তু আনা যাবে না। তা নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না।
কীভাবে করবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড?
কলকাতা পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট (recruitment.kolkatapolice.org) তে ক্লিক করুন। কলকাতা পুলিশ ডিইও অ্যাডমিট কার্ড পিডিএফ লিঙ্কে ক্লিক করুন।






