বিসিসিআই সিদ্ধান্তে বিতর্কের মাঝে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সমর্থন
তবুও ৩৮ বছরের রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিয়েছে বোর্ড।
Truth Of Bengal: রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। বোর্ডের এই সিদ্ধান্ত ঘিরে যখন বিতর্ক তুঙ্গে, তখন প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) স্পষ্ট জানালেন—এই সিদ্ধান্তে কোনও ভুল দেখছেন না তিনি।এক অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘ শুভমান গিল টেস্টে দারুণ করেছে, তাই ওডিআই অধিনায়কত্ব পেয়েছে। ওর মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে। বোর্ডের এই সিদ্ধান্ত সঠিক।‘ প্রাক্তন বোর্ড সভাপতি আরও জানান, এই সিদ্ধান্ত নেওয়ার আগে রোহিতের সঙ্গে আলোচনা করেই পদক্ষেপ করেছে বিসিসিআই কর্তারা।
আরও পড়ুনঃ KP-র ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ পরীক্ষা কবে? কীভাবে করবেন অ্যাডমিটকার্ড ডাউনলোড?
রোহিত শর্মা নিঃসন্দেহে ভারতের অন্যতম সফল অধিনায়ক। গত আট মাসেই তাঁর নেতৃত্বে ভারত জিতেছে দুটি আইসিসি ট্রফি—যার মধ্যে অন্যতম চ্যাম্পিয়ন্স ট্রফি। তবুও ৩৮ বছরের রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিয়েছে বোর্ড। লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপ। কিন্তু এই পরিবর্তন নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, রোহিতের সঙ্গে কি অন্যায় হল?সৌরভের মতে, সিদ্ধান্তটি যুক্তিসঙ্গত। তিনি বলেন, ‘ ২০২৭ সালে রোহিতের বয়স হবে প্রায় ৪০। সেটা খেলাধুলোর বিচারে অনেকটা সময়। রোহিত বা বিরাট তখন খেলবেন কি না, সেটা নির্ভর করছে ওরা কতটা ফিট থাকেন এবং কতটা ক্রিকেট খেলেন তার উপর।‘ সৌরভ নিজেই এক সময় বাদ পড়েও ঘরোয়া ক্রিকেট খেলে জাতীয় দলে কামব্যাক করেছিলেন। সেই অভিজ্ঞতার কথা টেনে তিনি বলেন, ‘ এক ফর্ম্যাটে খেলে ফিট থাকা কঠিন। রোহিতকে নিয়মিত ক্রিকেট খেলতে হবে, বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে। নইলে ম্যাচ ফিটনেস থাকবে না, টাইমিংও নষ্ট হবে। ক্রিকেট এমন খেলা যেখানে টানা অনুশীলন ও খেলা জরুরি।‘(Sourav Ganguly)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজে ফের দেশের জার্সিতে দেখা যাবে রোহিত শর্মাকে। সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তিনি। ইতিমধ্যেই ওজন কমিয়ে, নতুন ফিটনেসে নেটে ঘাম ঝরাচ্ছেন রোহিত, আর তাঁর সেই নতুন চেহারা এখন ক্রিকেটমহলে চর্চার বিষয়।বোর্ডের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক যতই হোক না কেন, সৌরভের বার্তা স্পষ্ট—সময় বদলাচ্ছে, ক্রিকেটও বদলাবে। শুভমানের মতো তরুণদের সুযোগ দেওয়া প্রয়োজন, আর রোহিতকে এখন নিজের মতো করে কামব্যাকের লড়াই লড়তে হবে।(Sourav Ganguly)






