দীর্ঘ লড়াইয়ের পর ভাবাদিঘিতে রেলব্রিজের সূচনা, উৎসবে মেতে গ্রামবাসী
Truth Of Bengal: সৌভিক গোস্বামী: আরামবাগ: দীর্ঘ টালবাহানা, প্রশাসনিক টানাপোড়েন এবং একের পর এক আইনি লড়াই পেরিয়ে অবশেষে হাসি ফুটল ভাবাদিঘি এলাকার মানুষের মুখে। স্বপ্নের সেই দিন এসে গেল—যে ভাবাদিঘি বছরের পর বছর ধরে উন্নয়ন থমকে ছিল, সেই দিঘির ওপর দিয়েই এবার ছুটবে রেল (Rail Bridge)।
আরও পড়ুনঃ অবশিষ্ট ভারতীয় দলকে হারিয়ে ইরানি ট্রফি জয় বিদর্ভের
দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলা জটিল মামলার নিষ্পত্তির পর আজ আনুষ্ঠানিকভাবে ভাবাদিঘির ওপর রেলব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এলাকাবাসীর কাছে আজকের দিনটি যেন উৎসবের দিন। সকাল থেকেই শতাধিক মানুষ জমায়েত হন ভাবাদিঘি সংলগ্ন এলাকায়। উপস্থিত ছিলেন প্রশাসনের একাধিক আধিকারিক, রেল দফতরের ইঞ্জিনিয়ার, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। (Rail Bridge)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
ভাবাদিঘিকে কেন্দ্র করে বহু বছর ধরে আইনি জটের মধ্যে ছিল। কখনও পরিবেশগত কারণে, কখনও জমি অধিগ্রহণ নিয়ে মামলা, আবার কখনও রাজনৈতিক চাপানউতোর—সব মিলিয়ে এক দশকের বেশি সময় পার হয়ে যায়। কিন্তু এলাকাবাসীর প্রত্যাশা ছিল একটাই—এই দিঘির উপর দিয়ে যেন একদিন রেলের লাইন যায়, খুলে যাক উন্নয়নের দরজা। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল।
রেলব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি ভাবাদিঘী গ্রামে অবস্থিত প্রাথমিক বিদ্যালয় স্থানান্তরের কাজও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর আজ স্থাপন করেন উপস্থিত অতিথিবৃন্দ। (Rail Bridge)
আজকের এই ভিত্তিপ্রস্তর স্থাপন শুধু একটি সেতু নির্মাণ নয়—এটা এক প্রতীক, ভাবাদিঘির পুনর্জাগরণের সূচনা। দীর্ঘদিন অবহেলিত এই অঞ্চল এবার যোগ দিচ্ছে উন্নয়নের মূল স্রোতে। আগামী দিনে এই রেল সংযোগ এলাকার মানুষের জীবনযাত্রা বদলে দেবে—এমনটাই আশাবাদী স্থানীয়রা। (Rail Bridge)






